Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কোভিডে মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, মেরি, মনপ্রিতের হাতে জাতীয় পতাকা, উদ্বোধনীতে নজর কাড়ল টোকিও

দ্য ওয়াল ব্যুরো: করোনা বিশ্বে ভাবাই যায়নি টোকিও অলিম্পিক সংগঠিত হতে পারে। কিন্তু সব আশঙ্কা দূরে সরিয়ে জাপান প্রশাসন দেখাল সদিচ্ছা থাকলে সবই সম্ভব। দেশে বিক্ষোভ রয়েছে, কিন্তু আইওসি প্রথম থেকেই ইতিবাচক ছিল, এই মহামারির মধ্যেও মেগা ইভেন্ট করা

কোভিডে মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, মেরি, মনপ্রিতের হাতে জাতীয় পতাকা, উদ্বোধনীতে নজর কাড়ল টোকিও

শেষ আপডেট: 23 July 2021 12:47

দ্য ওয়াল ব্যুরো: করোনা বিশ্বে ভাবাই যায়নি টোকিও অলিম্পিক সংগঠিত হতে পারে। কিন্তু সব আশঙ্কা দূরে সরিয়ে জাপান প্রশাসন দেখাল সদিচ্ছা থাকলে সবই সম্ভব। দেশে বিক্ষোভ রয়েছে, কিন্তু আইওসি প্রথম থেকেই ইতিবাচক ছিল, এই মহামারির মধ্যেও মেগা ইভেন্ট করা যেতে পারে। ফাঁকা স্টেডিয়াম, অনেক অ্যাথলিটই করোনা আতঙ্কের জন্য সরে দাঁড়িয়েছিলেন মেগা আসরের উদ্বোধনী অনুষ্ঠান থেকে। তারপরেও ঐতিহ্য, পরম্পরা মিশে গেল টোকিওতে সূচনা অনুষ্ঠানে। যে কোনও আসরে এইসময় থিম হওয়া উচিত করোনা কেন্দ্রীক, গত দু’বছরে অশান্ত পরিস্থিতিতে অনেকেই প্রয়াত হয়েছেন এই মারণ ভাইরাসে। সেই জন্যই শুক্রবার অলিম্পিক আসরে ওই মৃতদের উদেশ্যে নীরবতা পালন করা হয়, জানানো হয় শ্রদ্ধার্ঘ্য। https://twitter.com/Outlookindia/status/1418543488480645124 দর্শকহীন স্টেডিয়ামেই অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। ভিলেজের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় শেষ মুহূর্তেও অলিম্পিক্স বাতিল হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল আয়োজক প্রধানের কথায়। তবে উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্বস্তি দিল ক্রীড়াপ্রেমীদের মনে। https://twitter.com/Media_SAI/status/1418551100123217933 জাপানে অবশ্য প্রতিদিনই অলিম্পিক বয়কট করা নিয়ে শহরের নানা প্রান্তে বিক্ষোভ চলছে। বলা হচ্ছে, নানা দেশ থেকে অ্যাথলিটরা আসার ফলে নানা সমস্যা তৈরি হবে। তাতে করোনা রোগীর সংখ্যাও বাড়তে পারে। ইতিমধ্যেই গেমস ভিলেজে একাধিক অ্যাথলিটের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। https://twitter.com/SportsgramIndia/status/1418547060589023239 ভারতের মোট ২০ জন অ্যাথলিট ছিলেন সূচনা অনুষ্ঠানে। জাতীয় পতাকা হাতে মার্চ পাস্টে অংশ নেন মেরি কম ও মনপ্রিৎ সিংরা। ছিলেন বাংলার নামী টেবল টেনিস তারকা সুতীর্থা মুখোপাধ্যায়ও। মেরিদের দেখে আপ্লুত দেখিয়েছে, কারণ এইপ্রথম অলিম্পিক হচ্ছে করোনা আতঙ্কের মধ্যে, সব অ্যাথলিট, কর্তাদের মুখে ছিল মাস্ক। এমন দৃশ্য দেখা যায়নি কখনই।  

```