Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

TATA Steel Chess: ধনধান্য অডিটোরিয়াম ‘আনন্দ’ময়! প্রথম দিন শীর্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন

বয়স কেবল সংখ্যা—বারবার প্রমাণ করেছেন তিনি। ছ’বছর পর টাটা স্টিল চেস ইন্ডিয়ায় ফিরে প্রথম দিনেই শীর্ষস্থান দখল করে আপ্তবাক্য আরও একবার বুঝিয়ে দিলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ! 

TATA Steel Chess: ধনধান্য অডিটোরিয়াম ‘আনন্দ’ময়! প্রথম দিন শীর্ষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন

বিশ্বনাথন আনন্দ

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 January 2026 13:50

দ্য ওয়াল ব্যুরো: বয়স কেবল সংখ্যা—বারবার প্রমাণ করেছেন তিনি। ছ’বছর পর টাটা স্টিল চেস ইন্ডিয়ায় ফিরে প্রথম দিনেই শীর্ষস্থান দখল করে আপ্তবাক্য আরও একবার বুঝিয়ে দিলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে র‍্যাপিড বিভাগে তিন রাউন্ড শেষে তাঁর সংগ্রহ ২.৫ পয়েন্ট। সমান পয়েন্টে যুগ্ম শীর্ষে আমেরিকার হান্স নিম্যান (Hans Niemann)।

প্রথম দিনেই অভিজ্ঞতার দাপট

বুধবার টুর্নামেন্টের প্রথম দিন আনন্দ শুরু করেন মার্কিন গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো-র (Wesley So) বিরুদ্ধে জয় দিয়ে। সময়ের চাপে প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে পুরো পয়েন্ট তুলে নেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। দ্বিতীয় রাউন্ডে চীনের ওয়েই ই-র (Wei Yi) বিরুদ্ধে ড্র। তৃতীয় রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে ভারতের অরবিন্দ চিদাম্বরমকে (Aravindh Chithambaram) হারিয়ে দিন শেষ দাপটের সঙ্গে। রুক এন্ডগেমে নিখুঁত হিসাব আর কৌশলই হয়ে ওঠে জয়ের মূল চাবিকাঠি। তিন ম্যাচে স্পষ্ট—তরুণদের ভিড়ে অভিজ্ঞতা এখনও বড় অস্ত্র। প্রতিটি মুভ ধীরে, ঠান্ডা মাথায় ছকেছেন আনন্দ।

নিম্যানের সমানতালে লড়াই

হান্স নিম্যানও প্রথম দিন সমান শক্তিশালী পারফরম্যান্স পেশ করেন। উদ্বোধনী রাউন্ডে হারান প্রাক্তন বিশ্ব র‍্যাপিড চ্যাম্পিয়ন ভলোদার মুরজিনকে (Volodar Murzin)। দ্বিতীয় রাউন্ডে ভারতের বিদিত গুজরাঠির (Vidit Gujrathi) সঙ্গে ড্র। তৃতীয় রাউন্ডে আর প্রজ্ঞানন্দকে (R. Praggnanandhaa) সময়ের চাপে কোণঠাসা করে ছিনিয়ে নেন জয়। যার সুবাদে আনন্দের সঙ্গে যুগ্ম শীর্ষে থেকেই দিন শেষ করেন তিনি। দু’জনের ঠিক পিছনে দুই পয়েন্টে রয়েছেন ওয়েসলি ও বিদিত। নিহাল সারিন (Nihal Sarin) আর প্রজ্ঞানন্দের সংগ্রহ ১.৫ পয়েন্ট।

মহিলা বিভাগে কারিসা ইয়িপ এগিয়ে

মেয়েদের বিভাগে প্রথম দিনের শেষে এককভাবে শীর্ষে আমেরিকার কারিসা ইয়িপ (Carissa Yip)। তিন রাউন্ডে তাঁর পয়েন্ট ২.৫। ভারতীয়দের মধ্যে নজর কাড়লেন বন্তিকা আগরওয়াল (Vantika Agrawal)—দুটি জয় তুলে নিয়ে তিনি রয়েছেন দুই পয়েন্টে।

দিনের অন্যতম লম্বা ম্যাচ জমে ওঠে দ্রোণাবল্লি হারিকা (Dronavalli Harika) ও দিব্যা দেশমুখের (Divya Deshmukh) মধ্যে—১১৪ চালের ম্যারাথন ড্র। মহিলা বিভাগে ইয়িপের ঠিক পিছনে দুই পয়েন্ট নিয়ে রয়েছেন নানা জাগনিদজে (Nana Dzagnidze), কাটেরিনা লাগনো (Kateryna Lagno) এবং বন্তিকা।


```