Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Bangladesh Cricket Team: 'কোন দলকে আমরা হারাইনি?', বাংলাদেশ ক্রিকেট নিয়ে আজও গর্বিত তামিম

টাইগারদের উজ্জ্বল পারফরম্যান্স নিয়ে স্মৃতি রোমন্থন করলেন তামিম ইকবাল।

Bangladesh Cricket Team: 'কোন দলকে আমরা হারাইনি?', বাংলাদেশ ক্রিকেট নিয়ে আজও গর্বিত তামিম

বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল

শেষ আপডেট: 2 March 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ ক্রিকেট দল যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছে। তা নিয়ে অবশ্য সমালোচনার ঝড় কম বইছে না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হচ্ছে। সেখানে তিনি টাইগারদের উজ্জ্বল পারফরম্যান্স নিয়ে স্মৃতি রোমন্থন করেছেন। ঠিক কী বলেছেন তামিম? আসুন, জেনে নেওয়া যাক।

বিডি ক্রিকটাইম ডট কম'কে দেওয়া একটি ইন্টারভিউয়ে তামিম ইকবাল বললেন, 'বাংলাদেশ ক্রিকেট দলের উন্নতিটা বেশ কয়েকটা পর্যায়ে ভাগ করতে হবে। ২০০৭ বিশ্বকাপটা আমাদের সকলের কাছেই একটা গর্বের মুহূর্ত। আমাদের যে ব্যাচ ছিল কিংবা আমাদের সঙ্গে যে ব্যাচ ছিল, তাদের প্রত্যেককে জিজ্ঞেস করলে এই একটাই উত্তর পাওয়া যাবে।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, '২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমরা যে ক্রিকেট খেলেছি, এই জায়গাতেই বাংলাদেশ ক্রিকেট দল একটা বড় পদক্ষেপ গ্রহণ করেছিল। ওডিআই ক্রিকেটে এই পদক্ষেপটা বাংলাদেশ ক্রিকেট দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।' তামিমের কথায়, 'ওই সময় আমরা কোন দলকে হারাইনি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মতো বড় বড় ক্রিকেট দলের বিরুদ্ধে আমরা জয়লাভ করেছি।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন 'টাইগার' তামিম ইকবাল। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগেই তিনি একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে লিখেছিলেন, 'বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় ইভেন্ট আসতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কখনই চাইব না যে যাবতীয় প্রচারের আলো আমার উপরে থাকুক। এতে দলের ফোকাস নষ্ট হয়ে যাবে। আমি আগেও এই জিনিসটা চাইনি।'

ওই বিবৃতিতে তামিম আরও যোগ করেছিলেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলে জায়গা না পাওয়া তাঁকে একটা বড় ধাক্কা দিয়েছিল। বলেছিলেন, '২০২৩ বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমার সঙ্গে যা ঘটেছিল, সেটা আমাকে অবশ্যই মানসিক ধাক্কা দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট দলের স্বার্থেই আমি এই টুর্নামেন্ট খেলতে চেয়েছিলাম।'

উল্লেখ্য, ৩৫ বছর বয়সি তামিম বাংলাদেশের হয়ে ৭০ টেস্ট ম্যাচে মোট ৫,১৩৪ রান করেছিলেন। একদিনের ক্রিকেটে তিনি ২৪৩ ম্যাচে ৮ হাজারের বেশি রান করেন। এছাড়া টি-২০ ফরম্যাটে এই বাঁ-হাটি ব্যাটার ১,৭৫৮ রান করেছিলেন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলেন।


```