Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

তালিবান শাসনে কাবুল স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ, উড়ল আফগানিস্তান পতাকাও

দ্য ওয়াল ব্যুরো: তালিবান (Taliban) শাসনে ক্রিকেট ম্যাচ কাবুল স্টেডিয়ামে (Kabul Stadium)। অবাক করার মতো বিষয় হচ্ছে, গ্যালারিতে দেখা গেল আফগানিস্তান (Afghanistan) পতাকাও। কিন্তু দেখা যায়নি মহিলা দর্শকদের। মোট চার হাজার দর্শক ম্যাচটি উপভোগ করে

তালিবান শাসনে কাবুল স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ, উড়ল আফগানিস্তান পতাকাও

শেষ আপডেট: 4 September 2021 14:33

দ্য ওয়াল ব্যুরো: তালিবান (Taliban) শাসনে ক্রিকেট ম্যাচ কাবুল স্টেডিয়ামে (Kabul Stadium)। অবাক করার মতো বিষয় হচ্ছে, গ্যালারিতে দেখা গেল আফগানিস্তান (Afghanistan) পতাকাও। কিন্তু দেখা যায়নি মহিলা দর্শকদের। মোট চার হাজার দর্শক ম্যাচটি উপভোগ করেছে। আফগানিস্তানের সেরা ক্রিকেটারদের নিয়ে একটি ট্রায়াল ম্যাচ আয়োজন করল তালিবান সরকার। গত ১৫ অগাস্ট দেশটি তালিবান দখল করেছে। তারপর এইপ্রথম কোনও ক্রিকেট ম্যাচ হল। দুটি দল ‘পিস ডিফেন্ডার’ (শান্তিরক্ষী) ও ‘পিস হিরোজ’ (শান্তির নায়ক) নামে দুটি দল মুখোমুখি হয়েছিল। আফগানিস্তান জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার এই ম্যাচে খেলেছেন। গুলবদীন নাইব, হাসমতউল্লাহ শহিদি ও রহমত শাহর মতো চেনা তারকারা খেলেছেন। কাবুল স্টেডিয়ামে ভিআইপি বক্সে বসে তালিবান কমান্ডার হামজা খুরশিদ জানিয়েছেন, ‘‘এখানে ক্রিকেট ম্যাচ হওয়া দারুণ ঘটনা, আমরা সবাই খুশি।’’ কাবুল স্টেডিয়ামে দর্শকদের শান্ত রাখা এবং ম্যাচের নিরাপত্তার দায়িত্বে ছিলেন হামজা। নিরাপত্তারক্ষীর দায়িত্বে নিয়োজিত যোদ্ধাদের অনেকেই নিজের কাজ ভুলে দর্শকদের চেয়ে বেশি মনোযোগ দিয়ে ম্যাচটা দেখেছেন। হামজাও নিজেকে দাবি করলেন ক্রিকেটার হিসেবে, ‘‘আমি নিজেও খেলোয়াড়। একজন অলরাউন্ডার।’’ এটাই বলা হচ্ছে জাতীয় ঐক্য বজায় রাখার কারণেই ম্যাচটি সংগঠিত করা হয়েছে। এমনকি দেখার বিষয় ছিল তালিবান সরকারের পতাকার পাশে ছিল আফগানিস্তানের পতাকাও। ইতিবাচক দিকটি বোঝাতেই এমন করা হয়েছে। এই ম্যাচটিতে বিনা পয়সায় মাঠে প্রবেশের অধিকার দেওয়া হয়েছে। আফগানিস্তান ক্রিকেটের সব কর্তারা মাঠে ছিলেন। কিন্তু কোনও মহিলা দর্শক ছিল না মাঠে।  

```