Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

একই দিনে দুই মেগা লড়াই, নজরে ‘শাপমোচন’! আমদাবাদে নামছে টিম ইন্ডিয়া, বার্মিংহ্যামে লক্ষ্য সেন

একই দিনে দুই শহরে দুই মেগা ফাইনাল। আর তার আগে দেশজুড়ে একটাই প্রশ্ন—আজ কি শেষ হবে অস্বস্তিকর ইতিহাস? 

একই দিনে দুই মেগা লড়াই, নজরে ‘শাপমোচন’! আমদাবাদে নামছে টিম ইন্ডিয়া, বার্মিংহ্যামে লক্ষ্য সেন

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 March 2026 12:27

দ্য ওয়াল ব্যুরো: একই দিনে দুই শহরে দুই মেগা ফাইনাল। আর তার আগে দেশজুড়ে একটাই প্রশ্ন—আজ কি শেষ হবে অস্বস্তিকর ইতিহাস? একদিকে আমদাবাদে টি–২০ বিশ্বকাপে চূড়ান্ত যুদ্ধ, অন্যদিকে বার্মিংহামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন ফাইনাল। এক মঞ্চে ভারতীয় ক্রিকেট দল (India cricket team), অন্য মঞ্চে লক্ষ্য সেন (Lakshya Sen)। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টিম ইন্ডিয়া মুখোমুখি নিউজিল্যান্ডের (New Zealand cricket team)। আর প্রায় ৭ হাজার কিলোমিটার দূরে বার্মিংহ্যামে অল ইংল্যান্ড ওপেনে (All England Open) শিরোপা জেতার মহড়ায় লক্ষ্য সেনের সামনে চাইনিজ তাইপের লিন চুন–ই (Lin Chun-yi)।

দুই খেলার প্রেক্ষাপট আলাদা। কিন্তু মিল একটাই—খালি হাতে ফিরে আসার ঘুম ওড়ানো পরিসংখ্যান। আজ যা বদলানোর সুযোগ সমাগত!

আমদাবাদে স্মৃতি মোছার লড়াই

ক্রিকেটের দিকে তাকালে ভারতের সামনে চাপ স্পষ্ট। প্রথমত, টি–২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত তারা নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। তিন ম্যাচে তিন হার। দ্বিতীয়ত, আমদাবাদের মাঠও টিম ইন্ডিয়ার জন্য খুব একটা সুখকর নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে এই মাঠেই অস্ট্রেলিয়ার (Australia cricket team) কাছে পরাস্ত হয় রোহিত ব্রিগেড।  সেই রাতের দুঃস্বপ্ন এখনও অনেকের মনে তাজা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও শেষ ম্যাচে থেমে যায় ভারতের দৌড়। এবার ফাইনালে সেই খতিয়ান বদলানোর পালা। অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দলের সামনে লক্ষ্য পরিষ্কার—ট্রফি ধরে রাখা এবং পুরনো হিসেব মেটানো।

নিউজিল্যান্ডও জানে, ভারতের উপর ঘরের মাঠের চাপ থাকবে। অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) ইতিমধ্যে জানিয়েছেন, তাঁদের লক্ষ্য সূর্যকুমারদের স্কোরবোর্ড নিয়ন্ত্রণে রাখা এবং খেলাকে শেষ লগ্ন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া।

বার্মিংহ্যামে লক্ষ্য সেনের বড় পরীক্ষা

ঠিক একই সময় আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই শুরু হবে ইংল্যান্ডে। অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে খেলবেন লক্ষ্য সেন (Lakshya Sen)। প্রতিপক্ষ চাইনিজ তাইপের লিন চুন–ই (Lin Chun-yi)। দ্বৈরথের আড়ালে এখানেও নেতিবাচক পরিসংখ্যান। লিন চুন–ইয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলেছেন লক্ষ্য। চারটিতেই হার। আজকের ফাইনাল শুধু ট্রফির লড়াই নয়, ব্যক্তিগত হিসেব মেটানোর সুযোগও বটে।

লক্ষ্য চলতি টুর্নামেন্টে কঠিন পথ পেরিয়ে ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে দীর্ঘ লড়াইয়ের পর জিতেছেন ম্যাচ। তার আগে হারিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় শি ইউকি (Shi Yuqi) এবং চীনের শক্তিশালী প্রতিপক্ষ লি শিফেংকে (Li Shifeng)। এমনিতে ভারতের জন্য অল ইংল্যান্ড ওপেনের ইতিহাস আগাগোড়াই দীর্ঘ অপেক্ষার গল্প। শেষবার এই টুর্নামেন্ট জিতেছিলেন পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand)। সাল ২০০১। তারপর কেটে গেছে প্রায় পঁচিশ বছর। এই পর্বে দেশের ব্যাডমিন্টন মহল অনেক সাফল্য দেখেছে। সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও পিভি সিন্ধু (PV Sindhu) জিতেছেন অলিম্পিক্স পদক। থমাস কাপও (Thomas Cup) হাতে এসেছে। তবু অল ইংল্যান্ড শিরোপা হাতছাড়া হয়েছে বারবার। আজ সেই অপেক্ষা শেষ করার সুযোগ লক্ষ্য সেনের সামনে।


```