Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বিরাটের হাফসেঞ্চুরি, রজতের টাইফুন ব্যাটিংয়ে দুশো পার বেঙ্গালুরুর

একটা সময় ১৬১ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। তার আগেই কোহলি নিজের চলতি আসরে তৃতীয় হাফসেঞ্চুরি করলেন। ৪৩ বলে ৫১ রান করেছেন, ইনিংসে রয়েছে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা।

বিরাটের হাফসেঞ্চুরি, রজতের টাইফুন ব্যাটিংয়ে দুশো পার বেঙ্গালুরুর

বিরাট কোহলি ও রজত পাতিদারের দুরন্ত ইনিংস।

শেষ আপডেট: 25 April 2024 21:49

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি আবারও বড় রান পেলেন। ন’টি ম্যাচের মধ্যে তিনটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি ঝুলিতে রয়েছে কোহলির। তিনি দারুণ ছন্দে টি ২০ বিশ্বকাপের দল নির্বাচনের আগে।

কোহলির সময়োযোগী পারফরম্যান্স, সেইসঙ্গে রজত পাতিদারের টাইফুন মার্কা ব্যাটিংয়ে বেঙ্গালুরু দুশো পার করে দিয়েছে। ২০ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি তুলেছে ২০৬/৭।

একটা সময় ১৬১ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। তার আগেই কোহলি নিজের চলতি আসরে তৃতীয় হাফসেঞ্চুরি করলেন। ৪৩ বলে ৫১ রান করেছেন, ইনিংসে রয়েছে চারটি বাউন্ডারি ও একটি ছক্কা। কোহলির ইনিংস নিয়ে সমালোচনা হচ্ছে। বলা হয়েছে, তিনি নিজের জন্য খেলছেন। সেই কারণে আরও বড় রান হয়নি। কিন্তু কোহলি সেইসময় আউট হয়ে গেলে দল সমস্যায় পড়ে যেত, সেটিও বলেছেন বিশেষজ্ঞরা। কোহলির সঙ্গে ছিলেন অন্য ওপেনার দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস (১২ বলে ২৫)। ইনিংসে রয়েছে তিনটি চার ও একটি ছয়।

ইনিংসের মাঝপথে রজতের মারমুখী ব্যাটিং হায়দরাবাদ দলের বোলারদের কাঁধ ঝুলিয়ে দিয়েছে। রজতের ৫০ রান এসেছে ২০ বলে, ইনিংসে রয়েছে পাঁচটি ছয় ও দুটি বাউন্ডারি।

বেঙ্গালুরু দলের পক্ষে ক্যামেরন গ্রিণ ২০ বলে ৩৭ রান করেছেন। যার মধ্যে পাঁচটি বাউন্ডারি রয়েছে। হায়দরাবাদ বোলারদের মধ্যে দলের নেতা কামিন্স চার ওভারে ৫৫ রান দিয়ে এক উইকেট পান। পাশাপাশি দলের সফল বোলার জয়দেব উনাদকাট, তিনি তিন উইকেট নেন ৩০ রানে। কোহলির উইকেটও নিয়েছেন উনাদকাট।


```