Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

শামির ভাই কাইফের দাপটে উত্তরপ্রদেশ শেষ ৬০ রানে, প্রথম ইনিংসে লিড বাংলার

রিঙ্কু সিংয়ের রাজ্য উত্তরপ্রদেশ টসে হেরে শুক্রবার ম্যাচের প্রথমদিন ব্যাটিং ভরাডুবির মুখোমুখি হয়েছে। দলের তিন ব্যাটার দু’অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। বাকিরা সবাই আয়ারাম-গয়ারামের দলে।

শামির ভাই কাইফের দাপটে উত্তরপ্রদেশ শেষ ৬০ রানে, প্রথম ইনিংসে লিড বাংলার

শেষ আপডেট: 12 January 2024 17:10

দ্য ওয়াল ব্যুরো: গত ওয়ান ডে বিশ্বকাপে মহম্মদ শামির দুরন্ত বোলিং দেখেছেন দেশের ক্রিকেট প্রেমীরা। তিনি মেগা আসরের সেরা বোলারের মর্যাদা পান। এবার বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে কামাল করলেন শামির ভাই মহম্মদ কাইফ। মূলত ওই পেসারের দাপটে উত্তরপ্রদেশ অলআউট হয়ে গিয়েছে ৬০ রানে।

রিঙ্কু সিংয়ের রাজ্য উত্তরপ্রদেশ টসে হেরে শুক্রবার ম্যাচের প্রথমদিন ব্যাটিং ভরাডুবির মুখোমুখি হয়েছে। দলের তিন ব্যাটার দু’অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। বাকিরা সবাই আয়ারাম-গয়ারামের দলে। মাত্র ২০ ওভারের মধ্যেই বাংলার বোলাররা প্রতিপক্ষ দলকে শেষ করে দিয়েছেন। কাইফ পান ১৪ রানে চার উইকেট। বাংলার হয়ে অভিষেক হওয়া সুরজ সিন্ধু তিন উইকেট পেয়েছেন ২০ রানে। এমনকী অন্য পেসার ঈশান পোড়েল দুই উইকেট নিয়েছেন।

কানপুরের সবুজ উইকেটে বাংলার পেসাররা দুরন্ত ছিলেন। ব্যাটাররাও রান তুলে দিয়েছেন এই পেস সহায়ক পিচেও। দলের ওপেনার সৌরভ পাল (১৩) ফিরে যাওয়ার পরে খাতা না খুলেই আউট হন সুদীপ কুমার ঘরামিও। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলা প্রথম ইনিংসে করেছে ৯৫/৫।  ওপেনার সায়ন ঘোষ খেললেও ফিরে গিয়েছেন অধিনায়ক মনোজ তিওয়ারি (৩), অনুষ্টুপ মজুমদার (১২), অভিষেক পোড়েল (১২)।

বাংলা গত ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে থাকার কারণে তিন পয়েন্ট হারায়। এই ম্যাচে মনোজ তিওয়ারিদের লক্ষ্য সাত পয়েন্ট, সরাসরি জিততে পারলে সেই পয়েন্ট পেয়ে অনেকটা এগিয়ে যাবে বাংলা। প্রসঙ্গত, রঞ্জির সবে দ্বিতীয় ম্যাচ খেলছেন বাংলার ক্রিকেটাররা।


```