Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

IND Vs PAK: সুপার এইটের স্বপ্ন টলমল! ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে পাকিস্তান

এখন প্রশ্ন একটাই—পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারবে? নাকি আর একবার গ্রুপ পর্বেই থামবে তাদের বিশ্বকাপ অভিযান? নামিবিয়া ম্যাচই দেবে সেই উত্তর।

IND Vs PAK: সুপার এইটের স্বপ্ন টলমল! ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে পাকিস্তান

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 February 2026 23:15

দ্য ওয়াল ব্যুরো: এক ম্যাচেই ছবিটা পাল্টে গেল। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের কাছে ৬১ রানে হারের পর সুপার এইটে ওঠা নিয়ে বড়সড় চাপে পাকিস্তান (Pakistan)। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) কাছে পরাজয়ের ধাক্কা শুধু পয়েন্ট টেবিলে নয়, নেট রান রেটেও ক্ষতি ডেকে এনেছে। যার জেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার মুখে সলমন আলি আঘারা (Salman Ali Agha)। এখন সমীকরণ কঠিন। শেষ গ্রুপ ম্যাচে নামিবিয়ার (Namibia) বিরুদ্ধে জিততেই হবে। না হলে বিদায় প্রায় একশো শতাংশ নিশ্চিত।

নেট রান রেটেই সর্বনাশ

ভারতের বিরুদ্ধে হারের আগে পাকিস্তানের নেট রান রেট ছিল +০.৯৩২। কিন্তু ৬১ রানের বড় ব্যবধানে হারতেই তা নেমে দাঁড়ায় -০.৪০৩। গ্রুপ ‘এ’-তে এখন তারা তৃতীয় স্থানে। ঠিক উপরে রয়েছে যুক্তরাষ্ট্র (USA), যাদের নেট রান রেট +০.৭৮৭।
অর্থাৎ, এবার শুধু জিতলেই হবে না, জিততে হবে ভাল ব্যবধানে। আর যদি নামিবিয়ার কাছে কোনওভাবে হেরে যান বাবর-আফ্রিদিরা, তাহলে সরাসরি সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাবে পাকিস্তান। উল্লেখযোগ্য বিষয়, ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপেও আমেরিকা পাকিস্তানকে পিছনে ফেলে সুপার এইটে উঠেছিল। কলঙ্কিত ইতিহাস ঘাড়ে যেন ফের একবার পুনরাবৃত্তির নিঃশ্বাস ফেলছে।

‘এক্সিকিউশন হয়নি’—স্বীকার সলমনের

আজ ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha) খোলাখুলি স্বীকার করেন, পরিকল্পনা মাঠে ঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি দল। বিশেষ করে স্পিন আক্রমণ ভরসা জোগাতে ব্যর্থ। পাকিস্তান মোট ১৮ ওভার স্পিন করায়, আর শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) বল করেন মাত্র দুই ওভার। কৌশল ব্যুমেরাং হয়েছে। সলমনের কথায়, ‘আমরা চার স্পিনার নিয়ে খেলেছিলাম। ওদের অফ-ডে ছিল। কিছু জায়গায় এক্সিকিউশন হয়নি। ব্যাটিংয়েও ভালো শুরু করতে পারিনি। পাওয়ারপ্লেতে ৩-৪ উইকেট পড়ে গেলে ম্যাচে ফেরা কঠিন।’

ভারত আগে ব্যাট করে ১৭৫/৭ তোলে। ঈশান কিষাণের (Ishan Kishan) ঝকঝকে ৭৭ দলের মেরুদণ্ড। পাকিস্তানের হয়ে সাইম আয়ুব (Saim Ayub) ৩ উইকেট ছিনিয়ে কিছুটা লড়াইয়ের আভাস দেন। কিন্তু রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা। যার মেরামত সম্ভব হয়নি।

একা উসমান, বাকিরা ব্যর্থ

১৭৬ রানের লক্ষ্য। চেজে পাকিস্তানের ব্যাটিং ভেঙে পড়ে। উসমান খান (Usman Khan) ৪৪ রান করে লড়াই চালান। কিন্তু সেই চেষ্টা মাঠে মারা যায়। অন্য প্রান্তে কেউই সঙ্গ দিতে পারেননি। নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১৪ রানে থামে পাক ইনিংস। এই হার শুধু চলতি টুর্নামেন্টে নয়, ভারত-পাকিস্তান টি-২০ আন্তর্জাতিক (Men’s T20I) ইতিহাসেও সবচেয়ে বড় রানের ব্যবধানে পরাজয়। অন্যদিকে ছন্দে থাকা ভারত টানা অপরাজিত থেকে সুপার এইটে জায়গা পাকা করেছে।

এখন প্রশ্ন একটাই—পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারবে? নাকি আর একবার গ্রুপ পর্বেই থামবে তাদের বিশ্বকাপ অভিযান? নামিবিয়া ম্যাচই দেবে সেই উত্তর।


```