Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

IPL 2025: আচমকা মালদ্বীপ ভ্রমণে সানরাইজার্স হায়দরাবাদ, কেন ভারত ছাড়লেন প্যাট কামিন্সরা?

এক্স-হ্যান্ডেলে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি (SRH) জানিয়ে দিল, যেহেতু সাত দিনের মধ্যে আর ম্যাচ নেই, তাই খেলোয়াড়দের ঐক্যসূত্রে বাঁধতে, ছুটি কাটানোর উদ্দেশ্যে, কিছুটা চাপমুক্তির আশাতেও গোটা দলকে মালদ্বীপ উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

IPL 2025: আচমকা মালদ্বীপ ভ্রমণে সানরাইজার্স হায়দরাবাদ, কেন ভারত ছাড়লেন প্যাট কামিন্সরা?

সানরাইজার্স হায়দরাবাদ দল

শেষ আপডেট: 27 April 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল (IPL 2025) কি আচমকা বন্ধ হয়ে গেল? নাকি ভিন দেশে সরিয়ে নিয়ে যাওয়া হল টুর্নামেন্ট?

সানরাইজার্স হায়দরাবাদ দলের (SRH) মালদ্বীপ (Maldives) ভ্রমণকে ঘিরে দানা বাঁধল এমনই কিছু জল্পনা। অবশেষে দলের পক্ষে থেকেই সন্দেহ, প্রশ্ন নিরসন করা হল। এক্স-হ্যান্ডেলে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি (SRH) জানিয়ে দিল, যেহেতু সাত দিনের মধ্যে আর ম্যাচ নেই, তাই খেলোয়াড়দের ঐক্যসূত্রে বাঁধতে, ছুটি কাটানোর উদ্দেশ্যে, কিছুটা চাপমুক্তির আশাতেও গোটা দলকে মালদ্বীপ উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এমনিতে আইপিএলে মরশুমের (IPL) মধ্যে বিরতি মেলে না। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের যা শিডিউল তাতে তারা বেশ অপ্রত্যাশিত ‘ব্রেক’ পেয়েছে। আগামী সপ্তাহে গুজরাত টাইনটানসের বিরুদ্ধে পরের ম্যাচ। তার আগে কোনও খেলা নেই। সেই কারণে গতবারের ফাইনালিস্ট দল যাতে এবার ধুঁকতে থাকা অবস্থা থেকে জেগে উঠতে পারে তার জন্যই এই পরিকল্পনা।

প্রসঙ্গত, এবারের আইপিএলে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছে হায়দরাবাদ। প্লে-অফের আশা জিইয়ে রাখতে চেন্নাইয়ের বিরুদ্ধে জিততেই হত। সেই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট হাতে ১৫৪ রানে তোলেন ধোনিরা।  হায়দরাবাদের হয়ে হর্ষল প্যাটেল ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। পাশাপাশি জয়দেব উনাদকাট ২১ রানে ২ উইকেট তুলে সিএসকে শিবিরে ধস নামান।

রান তাড়া করতে নেমে হায়দরাবাদ এক সময় খাদের কিনারে দাঁড়িয়েছিল। ১৩ ওভার ৫ বলে সংগ্রহে ১০৬ রান। অথচ ৫ জন ব্যাটসম্যান ততক্ষণে ড্রেসিং রুমে ফিরে গিয়েছেন।

এই পরিস্থিতি থেকে টিমকে টেনে তোলেন ঈশান কিষান ও কামিন্দু মেন্ডিস। ঈশান ৩৪ বলে ৪৪ রান ও মেন্ডিস ৩২ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত আট বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন হর্ষল প্যাটেল।

এই জয়ের সুবাদে আইপিএল টেবিলে আট নম্বরে উঠে এসেছে সানরাজার্স। ৯ ম্যাচে পয়েন্ট সংখ্যা ৬। অন্যদিকে চেন্নাই টেবিলের সর্বশেষ নাম। দুটি জয় ও সাতটি পরাজয়ের সুবাদে মাত্র চার পয়েন্টই তুলতে পেরেছেন ধোনিরা।


```