Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সেঞ্চুরি ম্যাচেও গোল চান সুনীল

দ্য ওয়াল ব্যুরো: তাঁর আগে এই কৃতিত্ব ছিল শুধুমাত্র বাইচুং ভুটিয়ার। কিন্তু সোমবার রাতের পর তিনিও ঢুকে পড়বেন সেঞ্চুরি ক্লাবে। কেনিয়ার বিরুদ্ধে মুম্বইয়ে নিজের শততম ম্যাচ খেলতে নামছেন 'ব্লু টাইগার' সুনীল ছেত্রী। ভারতের ফুটবল অধিনায়কের এই স্মরণী

সেঞ্চুরি ম্যাচেও গোল চান সুনীল

শেষ আপডেট: 4 June 2018 07:12

দ্য ওয়াল ব্যুরো: তাঁর আগে এই কৃতিত্ব ছিল শুধুমাত্র বাইচুং ভুটিয়ার। কিন্তু সোমবার রাতের পর তিনিও ঢুকে পড়বেন সেঞ্চুরি ক্লাবে। কেনিয়ার বিরুদ্ধে মুম্বইয়ে নিজের শততম ম্যাচ খেলতে নামছেন 'ব্লু টাইগার' সুনীল ছেত্রী। ভারতের ফুটবল অধিনায়কের এই স্মরণীয় ম্যাচের সাক্ষী থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে। সুনীলের হ্যাটট্রিকে চাইনিজ তাইপেকে ৫-০ চূর্ণ করে ইন্টারকন্টিনেন্টাল কাপে দুর্দান্ত শুরু করেছে ভারতীয় দল। সুনীল অবশ্য এই মুহূর্তে অতীত নিয়ে ভাবছেন না। কেনিয়ার বিরুদ্ধে গোল করেই দেশের জার্সিতে শততম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় করতে রাখতে চান তিনি। রবিবার সকালে মুম্বইয়ে অনুশীলনের পরে সাংবাদিক বৈঠকে সুনীল বলেছেন, ‘‘ভারতের হয়ে একশোটা আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন কখনও দেখিনি। আমার কাছে পুরো ব্যাপারটাই অবিশ্বাস্য মনে হচ্ছে।’’ ছেলের শততম ম্যাচের সাক্ষী থাকতে সোমবার গ্যালারিতে থাকার পরিকল্পনা রয়েছে সুনীলের বাবা ও মায়ের। সুনীলের শততম ম্যাচ নিয়ে অভিভূত সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুরেশ রায়না, মিতালি রাজ, মনোজ তিওয়ারি থেকে বলিউড তারকা অনুপম খের, বরুণ ধাওয়ানরাও। টুইটারে তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন সুনীলকে। কেনিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াও শুভেচ্ছা জানিয়েছেন উত্তরসূরিকে। সোমবার মাঠে সুনীলের হাতে বিশেষ স্মারকও তুলে দেবেন তিনি। থাকবেন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেলও।   ২০০৪ সালে কেরিয়ার শুরু করে টানা ১৪ বছর দেশের জার্সিতে খেলেছেন সুনীল। বাইচুং খেলা ছেড়ে দেওয়ার পর পুরো দলের চাপ একা কাঁধে নিয়েছেন। কিন্তু ধরে রেখেছেন নিজের ফিটনেস। বজায় রেখেছেন গোলের ক্ষিদে। সবসময় আরও ভালো খেলার জেদই তাঁর মূলমন্ত্র। আর তাকেই পাথেয় করে বর্তমান ফুটবলারদের মধ্যে গোলের তালিকায় রোনাল্ডো, মেসির পরেই আছেন সুনীল। অন্যদিকে আজ সুনীলের শততম ম্যাচকে স্মরণীয় করে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ গোটা ভারতীয় দলই। অধিনায়ককে যোগ্য মর্যাদা দিতে বদ্ধপরিকর তাঁরা।

```