Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘বেশি হিরোগিরি নয়!’ হেলমেটহীন চালকের উদ্দেশে রোহিতের বার্তাই ভরসা রাজ্য পুলিশের

রোহিতের বকুনিতে কাজ হয়েছে, সঙ্গে সঙ্গে দেখা যায়, সরফরাজ হেলমেট পরেই ফিল্ডিং করতে দাঁড়ান। রোহিতের ওই বার্তাই এবার ভরসা রাজ্য পুলিশের।

‘বেশি হিরোগিরি নয়!’ হেলমেটহীন চালকের উদ্দেশে রোহিতের বার্তাই ভরসা রাজ্য পুলিশের

শেষ আপডেট: 27 February 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার বার্তাই এবার ভরসা রাজ্য পুলিশের। সদ্য সমাপ্ত রাঁচি টেস্টে ফিল্ডিং করার সময় হেলমেটহীন অবস্থায় সিলি পয়েন্টে দাঁড়িয়েছিলেন সরফরাজ খান। সেইসময় অধিনায়ক রোহিত চিৎকার করে সরফরাজকে সতর্ক করে দেন। তিনি বলেন, আরে ভাই, বেশি হিরোগিরি দেখাতে যেও না, বিপদ বলে-কয়ে আসে না।

রোহিতের বকুনিতে কাজ হয়েছে, সঙ্গে সঙ্গে দেখা যায়, সরফরাজ হেলমেট পরেই ফিল্ডিং করতে দাঁড়ান। রোহিতের ওই বার্তাই এবার ভরসা রাজ্য পুলিশের। সারা রাজ্য জুড়ে দেখা যায়, হেলমেটহীন অবস্থায় অনেকেই জোরে বাইক চালাচ্ছেন। কোনও সতর্কবার্তাতেই কাজ হয় না।

পশ্চিমবঙ্গ পুলিশ মঙ্গলবার থেকেই রাস্তা জুড়ে একটি বিজ্ঞাপন চালু করেছে। তাতে দেখা যাচ্ছে, রাঁচি টেস্টের সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, নো হিরোগিরি প্লিজ। দয়া করে হিরোগিরি করতে যেও না হেলমেটহীন অবস্থায় বাইক চালিয়ে। 

এর আগেও কলকাতা পুলিশ রাস্তাঘাটে সতর্কতার জন্য বিশেষ প্রচারাভিযান চালিয়েছিল। সেবার বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহমানের অবস্ট্রাকিং দ্য ফিল্ড নিয়ে লেখা হয়েছিল, বল কিংবা অজানা লিঙ্ক স্পর্শ করলেই গ্যাঁড়াকল।  অনেকেই মোবাইলে আসা কোনও অজানা লিঙ্কে ক্লিক করে টাকা খুইয়েছে। সেই জন্যই এমন লেখা হয়েছিল। এবারও রোহিতের কথা দিয়েই পুলিশের অভিনব প্রচার।   


```