Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আইসিসি-র কাছে বড় অভিযোগ শ্রীলঙ্কার, আক্রমণ ভারতীয় বোর্ডকেও

টি ২০ বিশ্বকাপ চলার মধ্যেই বড় অভিযোগ আনল শ্রীলঙ্কা দল কর্তৃপক্ষ। তারা সরাসরি পক্ষপাতের অভিযোগ এনেছে আইসিসি-র বিরুদ্ধে।

আইসিসি-র কাছে বড় অভিযোগ শ্রীলঙ্কার, আক্রমণ ভারতীয় বোর্ডকেও

শ্রীলঙ্কার ফর্মও ভাল নয় চলতি আসরে।

শেষ আপডেট: 7 June 2024 20:46

দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপ চলার মধ্যেই বড় অভিযোগ আনল শ্রীলঙ্কা দল কর্তৃপক্ষ। তারা সরাসরি পক্ষপাতের অভিযোগ এনেছে আইসিসি-র বিরুদ্ধে। এমনকী ভারতকেও তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে শ্রীলঙ্কা। তারপরেই বড় অভিযোগ এনেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো। তিনি একটি চিঠিতে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থাকে লিখেছেন, ‘‘আইসিসি কী করে এমন পক্ষপাতমূলক আচরণ করতে পারে। আমরা মূল স্টেডিয়াম থেকে দেড় ঘণ্টা দূরে রয়েছি। আমাদের ক্রিকেটারদের যাতায়াতেই এনার্জি সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বাকি দলের ক্ষেত্রে এমনটা করা হয়নি। ভারত ও অস্ট্রেলিয়াকে রাখা হয়েছে নাসাউ স্টেডিয়ামের ঠিক পাশেই। পাক দলকেও তারা দূরে রেখেছিল, কিন্তু তারা নিজেরা উদ্যোগ নিয়ে শহরের কাছের হোটেলে চলে এসেছে। কী করে এমনটা করতে পারে আইসিসি!’’

শ্রীলঙ্কা এর আগেও বলেছিল, তাদের বিমান ফ্লোরিডা বিমানবন্দর থেকে সাত ঘণ্টা দেরিতে ছাড়ে, সেটিও ক্রিকেটারদের শক্তি ক্ষয়ের একটা কারণ ছিল। একেকটি দলের ক্ষেত্রে একেকরকম নিয়ম আনা হচ্ছে। এটি ঠিক নয়। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী আরও বলেছেন, ভারতীয় বোর্ডকে সবসময় বাড়তি সুবিধে দেয় আইসিসি। অন্য দেশগুলি না খেললে বিশ্বকাপের গুরুত্ব থাকবে না, সেটি মনে করিয়ে দিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা দলের তরফ থেকেও বলা হয়েছে, তাদের প্রতি অবিচার করা হচ্ছে, তারাও যে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সেটি ভুলে গিয়েছে আইসিসি।


```