Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রোহিত রওনা দিলেন অস্ট্রেলিয়া, নেটে দামাল ব্যাটিং কোহলির

দ্য ওয়াল ব্যুরো: ফিট ঘোষণা হওয়ার পরে রোহিত শর্মা উড়ে গেলেন অস্ট্রেলিয়া। তিনি যদিও দুটি টেস্টে খেলতে পারবেন না। তৃতীয় টেস্টে নামতে পারবেন কিনা সেটি নির্ভর করছে অজি সফরে তিনি ফিটনেস টেস্টে পাস করেন কিনা তারওপরই। রোহিতের দেশে ফিরে আসা নিয়ে কম

রোহিত রওনা দিলেন অস্ট্রেলিয়া, নেটে দামাল ব্যাটিং কোহলির

শেষ আপডেট: 15 December 2020 15:07

দ্য ওয়াল ব্যুরো: ফিট ঘোষণা হওয়ার পরে রোহিত শর্মা উড়ে গেলেন অস্ট্রেলিয়া। তিনি যদিও দুটি টেস্টে খেলতে পারবেন না। তৃতীয় টেস্টে নামতে পারবেন কিনা সেটি নির্ভর করছে অজি সফরে তিনি ফিটনেস টেস্টে পাস করেন কিনা তারওপরই। রোহিতের দেশে ফিরে আসা নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু তিনি ফিরে এসে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দেখভালে ছিলেন। সুস্থ হয়েই তিনি ডনের দেশে উড়ে গেলেন। এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে দিন-রাতের টেস্ট শুরু হওয়ার আগে খুশির খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। মঙ্গলবার নেটে দুর্দান্ত ব্যাটিং করতে দেখা গেল বিরাট কোহলিকে। তিনি ছিলেন সাবলিল মেজাজে। কোহলি ছাড়াও মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলন করেন চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, রাহানে এবং কে এল রাহুলরা। ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলিদের অনুশীলনের ভিডিও টুইটারে পোস্ট করেছে। এদিকে, যুবরাজ ছাড়াও মুস্তাক আলি টি ২০-তে পাঞ্জাবের স্কোয়াডে রাখা হয়েছে বারিন্দর স্রানকে। গতবার বিজয় হাজারে ট্রফি থেকে বাদ পড়ে চন্ডীগড় চলে গিয়েছিলেন তিনি। যুবরাজের মতোই ঘরোয়া টি২০ টুর্নামেন্টে দেখা যাবে শ্রীসন্থকে। নির্বাসন কাটিয়ে এই প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলতে দেখা যাবে কেরলার তারকা ক্রিকেটারকে। কেরালার ২৬ জনের স্কোয়াডে রাখা হয়েছে শ্রীসন্থকে। ৩৭ বছরের তারকা পেসার আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নির্বাসিত হয়েছিলেন। গত সেপ্টেম্বরেই নির্বাসন শেষ হয় তাঁর। ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন শ্রীসন্থ। ২০১১ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেন তিনি। ডিসেম্বরের ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রস্তুতি শিবির চলবে। সেখানেই যোগ দেবেন শ্রীসন্থ।

```