Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পেরেই উঠলেন না হাঁটুর বয়সী ওসাকার কাছে, হারের পরে কেঁদে ভাসালেন কিংবদন্তি সেরেনা

দ্য ওয়াল ব্যুরো: বারবার তিনি আটকে যাচ্ছেন, অধরাই থেকে যাচ্ছে দীর্ঘ লালায়িত স্বপ্ন। মার্গারেট কোর্টের সর্বকালীন ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের থেকে মাত্র একটি দূরে, তাও কত যেন দূরে অবস্থান করছেন সেরেনা উইলিয়ামস। এবারও হল না, তিনি অস্ট্রেলীয় ওপে

পেরেই উঠলেন না হাঁটুর বয়সী ওসাকার কাছে, হারের পরে কেঁদে ভাসালেন কিংবদন্তি সেরেনা

শেষ আপডেট: 18 February 2021 14:18

দ্য ওয়াল ব্যুরো: বারবার তিনি আটকে যাচ্ছেন, অধরাই থেকে যাচ্ছে দীর্ঘ লালায়িত স্বপ্ন। মার্গারেট কোর্টের সর্বকালীন ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ের থেকে মাত্র একটি দূরে, তাও কত যেন দূরে অবস্থান করছেন সেরেনা উইলিয়ামস। এবারও হল না, তিনি অস্ট্রেলীয় ওপেনের সেমিফাইনালে হার মানলেন হাঁটুর বয়সী নাওমি ওসাকার কাছে। জাপানের ২৩ বছর বয়সী তরুণী দাপটে ৬-৩, ৬-৪-এ হারালেন সেরেনাকে। চার বছর আগে ২০১৭ সালে এই অস্ট্রেলীয় ওপেনেই ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড স্লাম খেতাব জিতেছিলেন সেরেনা। এরপর মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফেরার পর ১১টি গ্র্যান্ড স্লাম সেরেনা শুরু করেছেন কোর্টের ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছোঁয়ার সম্ভাবনা নিয়ে। এর মধ্যে চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেও হেরেছেন ৩৯ বছর বয়সী সেরেনা। চারবছরের সেই স্বপ্ন ফের অধরা থেকে গিয়েছে। বৃহস্পতিবার অবশ্য বয়সে ১৬ বছরের ছোট ওসাকার কাছে পাত্তাই পাননি সেরেনা। তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জাপানি মেয়ে ওসাকা মাত্র সোয়া এক ঘণ্টাতেই জিতে নিয়েছেন মেয়েদের প্রথম সেমিফাইনাল। আগের তিনবারই গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছেন ওসাকা। সেরেনার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের গোপন রহস্যও ম্যাচের পর ফাঁস করলেন ওসাকা। জাপানি মা ও হাইতিয়ান বাবার মেয়ে ওসাকা জানালেন, ম্যাচের আগে জাপানি খাবারের বদলে গ্রিক খাবার খাওয়াটাই সৌভাগ্য বয়ে এনেছে তাঁর ক্ষেত্রে। https://twitter.com/AustralianOpen/status/1362396545673551878 অন্যদিকে গ্র্যান্ড স্লামে আরেকবার ব্যর্থ হওয়ার পর প্রেস কনফারেন্সে সেরেনা জানালেন, আজ শুধু ভুলই করেছেন তিনি। সেরেনা বলেছেন, ‘‘ভুলগুলোই আজ পার্থক্য গড়ে দিয়েছে। আমি অসংখ্য ভুল করেছি আজ। সত্যি বলছি, আমার সুযোগ ছিল জেতার। আমি ৫-০ গেমেও এগিয়ে যেত পারতাম। কিন্তু এত ভুল করেছি, আর পেরে উঠিনি।’’ কিন্তু কেন এমন ভুল? এই নিয়ে জবাবে সেরেনা কেঁদে ফেলে জানিয়েছেন, ‘‘সত্যিই আমি জানি না, একদমই জানি না!’’ এদিকে, আগামী শনিবার ফাইনালে ওসাকা মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডির। আজ দ্বিতীয় সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুখোভাকে ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ব্র্যাডি। এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ২৫ বছর বয়সী মার্কিন খেলোয়াড়।

```