Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বার্সেলোনা ছাড়ছেন সুয়ারেজ, ফের সচল সভাপতি বার্তেমিউ

দ্য ওয়াল ব্যুরো : লিওনেল মেসিকে কোনওমতে আটকানো গিয়েছে। কিন্তু বার্সেলোনার আরও এক মহাতারকা লুই সুয়ারেজ এবার ক্লাব ছাড়ার বিষয়ে মনস্থ করে নিয়েছেন। খবর যদিও অন্য, বলা হচ্ছে মেসিকে ক্লাব চেয়েছিল তিনি থেকে যান, সুয়ারেজের ক্ষেত্রে কোচই চাইছেন না ত

বার্সেলোনা ছাড়ছেন সুয়ারেজ, ফের সচল সভাপতি বার্তেমিউ

শেষ আপডেট: 22 September 2020 13:59

দ্য ওয়াল ব্যুরো : লিওনেল মেসিকে কোনওমতে আটকানো গিয়েছে। কিন্তু বার্সেলোনার আরও এক মহাতারকা লুই সুয়ারেজ এবার ক্লাব ছাড়ার বিষয়ে মনস্থ করে নিয়েছেন। খবর যদিও অন্য, বলা হচ্ছে মেসিকে ক্লাব চেয়েছিল তিনি থেকে যান, সুয়ারেজের ক্ষেত্রে কোচই চাইছেন না তাঁকে চলতি মরসুমে। তাই তিনিও অন্য শহরের ক্লাবে নাম লেখাতে মরিয়া। গত মরসুম শেষ হওয়ার আগে থেকেই শোনা যাচ্ছিল গুঞ্জন। উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজকে ছেড়ে দেবে বার্সা। দলের নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নেওয়ার পরেই বলে দিয়েছিলেন তিনি সুয়ারেজ ছাড়াই দলগঠনের পরিকল্পনা নিচ্ছেন। সেই জন্যই গত তিনটি প্রস্তুতি ম্যাচের একটিতেও স্থান পাননি নামী ওই ফরোয়ার্ড। স্প্যানিশ রেডিও কাতালোনিয়া রেডিওর খবর বলছে, এখনও ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি থাকলেও, তিনি কোনও অর্থ ছাড়াই অ্যাটলেটিকো মাদ্রিদে যেতে চান। তবে এখনই অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিতে পারছেন না সুয়ারেজ। অ্যাটলেটিকো চাইছে চলতি মরসুমে দিয়েগো কোস্তা এবং আলভারো মোরাতাকে ছেড়ে দেবে। আর এটি করতে পারলেই সুয়ারেজের সঙ্গে পরবর্তী চুক্তি করবে মাদ্রিদের ক্লাবটি। এদিকে মোরাতার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তিনি জুভেন্টাসে যেতে চাইছেন। মোরাতা চলে গেলেই অ্যাটলেটিকো নেবে সুয়ারেজকে। এও ঠিক, সুয়ারেজের প্রস্থান কী সহজে হবে বার্সা থেকে? কারণ ক্লাবের সঙ্গে তাঁর একবছরের চুক্তি রয়েছে, এখন সভাপতি জোসেপ মারিয়া বার্তেমিউ যদি চান চুক্তিভঙ্গের জন্য সুয়ারেজকে আর্থিক জরিমানা দিতে হবে, সেইসময় কী হবে? এটাই বড় প্রশ্ন। সুয়ারেজের সঙ্গে বার্সেলোনার একটা সম্মতিপত্র রয়েছে, যেখানে বার্সেলোনা উল্লেখ করে দিয়েছিল, সুয়ারেজ বার্সা ছাড়লে কয়েকটা ইউরোপীয় ক্লাবে যোগ দিতে পারবেন না। তবে এই সম্মতিপত্রে অ্যাটলেটিকোর নাম নেই। এটাই যা রক্ষে। এমনকি যে চুক্তি হয়েছিল তাঁর সঙ্গে, তাতে কোনও পক্ষেরই সই নেই। এটিও ক্লাবের পক্ষে যেতে পারে, আবার এই ফাঁক দেখিয়ে ক্লাবও ছাড়তে পারেন নামী ওই স্ট্রাইকার।

```