Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জুভেন্টাসকে ট্রফি এনে দিয়ে সর্বোচ্চ গোলের মালিক হলেন রোনাল্ডো

দ্য ওয়াল ব্যুরো: ক্লাবের হয়ে ২৯তম ট্রফি জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালির সুপার কাপ পেল জুভেন্তাস, তারা ২-০ ব্যবধানে নাপোলিকে হারিয়েছে। জুভেন্তাসকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। ৬৪ মিনিটে কর্নার থেকে কয়েকজনের পা ঘুরে বলে এসেছিল পর্তু

জুভেন্টাসকে ট্রফি এনে দিয়ে সর্বোচ্চ গোলের মালিক হলেন রোনাল্ডো

শেষ আপডেট: 21 January 2021 14:45

দ্য ওয়াল ব্যুরো: ক্লাবের হয়ে ২৯তম ট্রফি জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালির সুপার কাপ পেল জুভেন্তাস, তারা ২-০ ব্যবধানে নাপোলিকে হারিয়েছে। জুভেন্তাসকে এগিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। ৬৪ মিনিটে কর্নার থেকে কয়েকজনের পা ঘুরে বলে এসেছিল পর্তুগিজ তারকার কাছে। বক্সের মধ্যে থেকে গোলের এমন সুযোগ হাতছাড়া করেননি তিনি। নাপোলির কাছে সুযোগ এসেছিল সমতা ফেরানোর। খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে পেনাল্টি পেয়েছিল নাপোলি। কিন্তু বাইরে মারেন ইনসিগনে। আর খেলার শেষ শটে গোল পেয়ে আলভারো মোরাতা ব্যবধান বাড়িয়ে নেন। এই গোলের সুবাদে সর্বোচ্চ গোলের মালিক হলেন রোনাল্ডো। সিআর সেভেনের মুকুটে নয়া পালক। তিনি ৭৬০টি গোলের মালিক হলেন। অস্ট্রিয়া ও সেই সময়ের চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার জোসেফ বিকানের ৭৫৯টি গোলের গণ্ডি টপকে বিশ্বের সর্বাধিক ৭৬০টি (দেশ ও ক্লাব) গোলের মালিক হলেন রোনাল্ডো৷ কেরিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন রোনাল্ডো, এবার তাঁর মুকুটে যোগ হল আরও একটি রেকর্ড৷ দিন দশেক আগে সিরি-এ টুর্নামেন্টে আলিয়াঞ্জ স্টেডিয়ামে সায়োলোর বিরুদ্ধে জুভেন্তাসের জার্সিতে বিকানের ৭৫৯টি গোলের ছুঁয়েছিলেন রোনাল্ডো৷ রেকর্ডটি ছুতে ১০৩৯ ম্যাচ লেগেছে পাঁচবারের বর্ষসেরা পর্তুগিজ তারকার৷ লিওনেল মেসির দখলে রয়েছে ৭১৯টি গোল৷ ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছিলেন প্রাক্তন অস্ট্রিয়া-চেক তারকা বিকান৷ সেইসময়ে এত নিখুঁতভাবে পরিসংখ্যান রাখার চল ছিল না। তাই গোলের সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে৷ তবে ‘ডেইলি মেল’-সহ বেশ কিছু পত্রিকায় প্রতিযোগিতামূলক ম্যাচে বিকানের গোল সংখ্যা হল ৭৫৯টি৷ যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ বল ধরা হয়৷ ১০৪২টি ম্যাচে নতুন এই মাইলস্টোন গড়লেন রোনাল্ডো৷      

```