Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মহানজির স্পর্শ করলেন রোনাল্ডো

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই অসামান্য একটি ল্যান্ডমার্কে পৌঁছালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি কোথায় শেষ করবেন কেউ জানে না। প্রায় দিনদিন তিনি একটি চূড়া স্পর্শ করছেন। এবার এমন এক রেকর্ড গড়লেন, যা বহুদিন সমাদৃত হবে। রবিবার জুভেন্তাসের

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের মহানজির স্পর্শ করলেন রোনাল্ডো

শেষ আপডেট: 11 January 2021 09:30

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই অসামান্য একটি ল্যান্ডমার্কে পৌঁছালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি কোথায় শেষ করবেন কেউ জানে না। প্রায় দিনদিন তিনি একটি চূড়া স্পর্শ করছেন। এবার এমন এক রেকর্ড গড়লেন, যা বহুদিন সমাদৃত হবে। রবিবার জুভেন্তাসের জার্সিতে গোল করে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলের নজির ছুঁয়ে প্রাক্তন অস্ট্রিয়া-চেক তারকা জোসেফ বিকানের সঙ্গে একই আসনে বসলেন সিআর সেভেন। সিরি-এ রবিবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সাসৌলোর বিরুদ্ধে জুভেন্তাসের ৩-১ ব্যবধানে জয়ে শেষ গোলটি করে এই কীর্তিটি গড়েন রোনাল্ডো৷ ম্যাচের অতিরিক্ত সময়ে দানিলোর উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি৷ সেই সঙ্গে ইতিহাস গড়লেন পর্তুগিজ মহাতারকা৷ ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছিলেন প্রাক্তন অস্ট্রিয়া-চেক তারকা বিকান৷ সে সময়ে বর্তমানের মতো এতটা নিখুঁতভাবে পরিসংখ্যান রাখা হত না৷ তাই গোলের সংখ্যা নিয়ে অনেক বিতর্ক রয়েছে৷ তবে ডেইলি মেইল-সহ বেশ কিছু নামী পত্রিকার হিসেবে অনুযায়ী বিকানের গোল সংখ্যা হল ৭৫৯টি৷ অর্থাৎ ইতিহাসে সর্বোচ্চ৷ রবিবার সেই রেকর্ড স্পর্শ করলেন রোনাল্ডো৷ রেকর্ডটি ছুতে ১০৩৯টি ম্যাচ লেগেছে পাঁচবারের বর্ষসেরার। গত ৩ জানুয়ারি ঘরের মাঠে সিরি-এ উদিনেজের বিরুদ্ধে জুভেন্তাসের ৪-১ ব্যবধানে জয়ের পথে দু’বার জালে বল পাঠিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় কিংবদন্তি পেলেকে ছাপিয়ে গিয়েছিলেন রোনাল্ডো৷ প্রথম গোল করে পেলে’কে ছুঁয়ে ফেলার পর দ্বিতীয় গোল করে ফুটবল সম্রাটকে টপকে গিয়েছিলেন পর্তুগিজ তারকা৷ উদিনেজের বিরুদ্ধে জোড়া গোল করে দেশ ও ক্লাব মিলিয়ে ৭৫৮টি গোলের মালিক হয়েছিলেন রোনান্ডো৷ গতকাল রাতে জুভেন্তাসের জার্সিতে আরও একটি গোল করে অস্ট্রিয়া-চেক তারকা জোসেফ বিকানকে ছুঁয়ে ফেলেন রোনাল্ডো৷ ২০০২ সালে স্বদেশিয় ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার কেরিয়ারে পথ চলা শুরু হয়েছিল পর্তুগিজ তারকার৷ ক্লাব ফুটবলে ৬৫৭টি গোল করেছেন রোনাল্ডো৷ আর জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচে ১০২টি গোল করেছেন তিনি৷ ১৮ বছরের কেরিয়ারে প্রতি মরশুমে গড়ে ৪২টি করে গোল করেছেন বিশ্বের অন্যতম সেরা তারকা। এ জয়ের পরে পয়েন্ট টেবিলে জুভেন্টাসের অবস্থান চতুর্থ। এ পর্যন্ত খেলা ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। শীর্ষে থাকা এসি মিলান ১৭ ম্যাচে অর্জন করেছে ৪০ পয়েন্ট। সাসৌলো ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকায় সাতে।

```