Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মিথ ভেঙে মহারণ, কোটি টাকার লিগে কলকাতা ডার্বি

দ্য ওয়াল ব্যুরো: এতদিন অবধি শোনা যাচ্ছিল এক শহর থেকে নাকি দুটি টিম খেলাবেই না এফএসডিএল। কিন্তু কোটি টাকার লিগের সেই মিথটাই ভেঙে দিয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আর কয়েক ঘণ্টা। ফুটছে বাঙালি। গোয়ার গ্যালারিতে লোক থাকবে না ঠিক

মিথ ভেঙে মহারণ, কোটি টাকার লিগে কলকাতা ডার্বি

শেষ আপডেট: 27 November 2020 08:55

দ্য ওয়াল ব্যুরো: এতদিন অবধি শোনা যাচ্ছিল এক শহর থেকে নাকি দুটি টিম খেলাবেই না এফএসডিএল। কিন্তু কোটি টাকার লিগের সেই মিথটাই ভেঙে দিয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আর কয়েক ঘণ্টা। ফুটছে বাঙালি। গোয়ার গ্যালারিতে লোক থাকবে না ঠিকই, কিন্তু এদিকে শিবপুর থেকে সোদপুর, শিলিগুড়ি থেকে বসিরহাট পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে যুবভারতী। জায়ান্ট স্ক্রিন, দূরত্ব বিধি মেনে বসার ব্যবস্থা, সে হইহই কাণ্ড। এমনকি কলকাতার একাধিক অভিজাত ক্লাব এবং হোটেলেও ডার্বি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে ডিনার। কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন হল এটাই, এই ম্যাচে জিতবে কে? আসলে বড় ম্যাচের ক্ষেত্রে আগাম অনুমান চলে না একথা সবাই জানে। একথা জানেন বড় ম্যাচের কোচেরাও। সবুজ-মেরুন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস দীর্ঘদিন ধরে কলকাতায় আছেন। তিনি তো জানেনই। কিন্তু লাল-হলুদের নতুন কোচ লিভারপুলের কিংবদন্তি রবি ফাউলারের এসব জানাবোঝার মধ্যে ছিল না। অবশ্য তিনিও গত পৌনে দু’মাসে গোটা বিষয়টি বুঝে নিয়েছেন। সমর্থকদের আবেগ, ডার্বির পুরনো ইতিহাস, এ সবই জেনে নিয়েছেন নিজের তাগিদে। দু’জনেই বড় মাপের কোচ। তাই ম্যাচের কয়েক ঘণ্টা আগে কেউ কাউকে চ্যালেঞ্জ করলেন না। বরং একে অন্যের প্রতি সমীহ দেখালেন। এই ডার্বিতে খানিকটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছে এটিকে মোহনবাগান। কারণ আগের মরসুমের দল প্রায় পুরোটাই ধরে রেখেছেন হাবাস। নিজের সুবিধা মতো সন্দেশ ঝিঙ্গানের মতো অভিজ্ঞ ফুটবলার এনেছেন। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে তারা। সেই সঙ্গে রয়েছে হাবাসের ক্ষুরধার মস্তিষ্ক, যাকে হাতিয়ার করে আগেও অনেক কঠিন ম্যাচ বের করেছেন তিনি। অন্যদিকে সম্পূর্ণ নতুন দল এসসি ইস্টবেঙ্গল। জেজে-বলবন্তদের মতো কিছু ফুটবলার বাদে বাকিরা নতুন। বিদেশিদেরও এবার প্রথম ভারতে খেলতে আসা। কোচ ফাউলারের অভিজ্ঞতাও হাবাসের থেকে কম। তবে এর একটা সুবিধাও রয়েছে। এই দলের ফুটবলারদের সম্বন্ধে বাকিদের খুব একটা পড়াশোনা নেই। ফাউলারের স্ট্র্যাটেজিও প্রতিপক্ষ কোচের অজানা। তাই একেবারে নতুন ছকে হাবাসকে পর্যদুস্ত করতে পারেন তিনি। প্রথম ম্যাচেই অবশ্য চোট পেয়েছেন এটিকে মোহনবাগানের অন্যতম ফুটবলার মাইকেল সুসাইরাজ। তাই তাঁকে পাবেন না হাবাস। নতুন করে পরিকল্পনা সাজাতে হবে তাঁকে। অবশ্য তাতে নতুন চমকও দিতে পারেন তিনি। মাঠে দর্শক না থাকায় বড় ম্যাচের চাপটা অনেকটাই কম থাকবে ফুটবলারদের মধ্যে। কিন্তু খেলার মাঠে প্রতিপক্ষকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার চেষ্টা করবে দু’দলই। দুই কোচই চাইবেন একে অন্যকে টেক্কা দিয়ে যেতে। এই চাপ যে দল যত ভালভাবে সামলাতে পারবে আইএসএলের প্রথম ডার্বি যাবে তাদের দিকেই।

```