Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইউরোতে ৫০ গজ দূর থেকে বিস্ময় গোল প্যাট্রিকের, মাতোয়ারা ফুটবল বিশ্ব

দ্য ওয়াল ব্যুরো: সারা বিশ্বকে হতচকিত করে দিলেন চেক প্রজাতন্ত্রের ফরোয়ার্ড প্যাট্রিক শিক। বেয়ার লেভারকুসেনের ২৫ বছর বয়সী তারকা সোমবার ইউরো কাপের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বিস্ময় গোল করেছেন। নিজে দারুণ তো খেললেনই, পাশাপাশি ৫০ গজ দূর থেক

ইউরোতে ৫০ গজ দূর থেকে বিস্ময় গোল প্যাট্রিকের, মাতোয়ারা ফুটবল বিশ্ব

শেষ আপডেট: 14 June 2021 16:35

দ্য ওয়াল ব্যুরো: সারা বিশ্বকে হতচকিত করে দিলেন চেক প্রজাতন্ত্রের ফরোয়ার্ড প্যাট্রিক শিক। বেয়ার লেভারকুসেনের ২৫ বছর বয়সী তারকা সোমবার ইউরো কাপের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বিস্ময় গোল করেছেন। নিজে দারুণ তো খেললেনই, পাশাপাশি ৫০ গজ দূর থেকে শটে গোল করে বিপক্ষ গোলরক্ষককে বোকা বানালেন। এমন গোল করতে পারলে মেসি, রোনাল্ডো, নেইমারও গর্বিত হতেন। তিনি নিজেই করেছেন জোড়া গোল। স্কটল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ইউরোয় শুভ সূচনা করেছে চেক দল। https://twitter.com/Mobyhaque1/status/1404453292923629572 গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে ‘ডি’ গ্রুপের ম্যাচে আলো করে থাকলেন প্যাট্রিক শিক। সবচেয়ে বড় কথা, দ্বিতীয় যে গোলটি শিক করেছেন, সেটি ৫২ গজ দূর থেকে নেওয়া দূর পাল্লার একটি শটে। সেই শটটি গিয়ে সোজা প্রবেশ করে স্কটল্যান্ডের জালে। বিস্ময়কর এই গোলেই সবার নজর কেড়ে নিয়েছেন এই স্ট্রাইকার। প্রায় ১২ হাজার দর্শকের উপস্থিতি ছিল স্কটল্যান্ড এবং চেকের মধ্যে এই ম্যাচে। সেই দর্শকদের পুরোপুরি অবাক করে দিয়েছেন তিনি। ১৯৯৮ সালে সর্বশেষ বিশ্বকাপে খেলেছিলেন স্কটিশরা। এরপর আর কোনও বিশ্বকাপ কিংবা ইউরোতে খেলতে পারেনি তাঁরা। ২৩ বছরের অপেক্ষার পর এবার আবারও ইউরোর মঞ্চে এসে হতাশা দিয়েই শুরু হল তাদের। দু’দলই ছিল প্রায় সমান-সমান। যে কারণে ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা চলছিল। তবে, প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে, ৪২ মিনিটের মাথায় প্রথম গোল আসে প্যাট্রিক শিকের মাথা থেকে। ভ্লাদিমির কোপালের ক্রস থেকে ভেসে আসা বলটি মাথা লাগিয়ে স্কটল্যান্ডের জালে জড়িয়ে দেন শিক। দ্বিতীয়ার্ধ শুরুর একটু পর ম্যাচের ৫১ মিনিটে বিস্ময়কর গোল উপহার দিলেন এই তারকা। প্রায় মাঝ মাঠ থেকে ৫০ গজ দূর থেকে বাঁ-পায়ে সোয়ার্ভিং শট নেন তিনি। বল উড়ে গিয়ে স্কটল্যান্ডের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়িয়ে যায় স্কটিশদের জালে।

```