Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ছয় ক্রিকেটার করোনা আক্রান্ত, পাকিস্তান ক্রিকেট টিমকে দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি নিউজিল্যান্ডের

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড সফরে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু ইতিমধ্যেই দলের ছয় ক্রিকেটার কোভিড পজিটিভ হয়েছেন। আর তারপরেই পাকিস্তান দলকে চরম হুঁশিয়ারি দিয়েছে নিউজিল্যান্ড সরকার। জানানো হয়েছে চারটি প্রোটোকলের মধ্যে তিনটি ইতিমধ্যেই ভ

ছয় ক্রিকেটার করোনা আক্রান্ত, পাকিস্তান ক্রিকেট টিমকে দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি নিউজিল্যান্ডের

শেষ আপডেট: 27 November 2020 10:01

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ড সফরে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু ইতিমধ্যেই দলের ছয় ক্রিকেটার কোভিড পজিটিভ হয়েছেন। আর তারপরেই পাকিস্তান দলকে চরম হুঁশিয়ারি দিয়েছে নিউজিল্যান্ড সরকার। জানানো হয়েছে চারটি প্রোটোকলের মধ্যে তিনটি ইতিমধ্যেই ভেঙে ফেলেছেন পাক ক্রিকেটাররা। আর একটা প্রোটোকল ভাঙলেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে তাঁদের। দলের ক্রিকেটারদের তা জানিয়ে সতর্ক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও ওয়াসিম খান। দলকে এক বার্তায় ওয়াসিম জানিয়েছেন, “আমি নিউজিল্যান্ড সরকারের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে চারটি প্রোটোকলের মধ্যে তিনটি ভাঙা হয়েছে। ওরা জানিয়েছে ওরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। ওরা আমাদের ফাইনাল ওয়ার্নিং দিয়েছে। আমরা বুঝতে পারছি এটা তোমাদের জন্য খুব কঠিন সময়। কিন্তু তোমরা ইংল্যান্ডেও এই ধরনের সময়ের মধ্যে দিয়ে গিয়েছ।” পিসিবির সিইও আরও বলেন, “এটা সহজ নয়। কিন্তু এটা দেশের সম্মানের প্রশ্ন। এই ১৪ দিন কাটিয়ে দাও, তারপর তোমরা রেস্তোরাঁতে যেতে পারবে, স্বাধীনভাবে ঘুরতে পারবে। ওরা আমাকে স্পষ্ট ভাষায় বলেছে আর একটা ভুল হলেই ওরা আমাদের দেশে পাঠিয়ে দেবে।” এর আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেটের তরফে ছয় পাক ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। একটি বিবৃতি দিয়ে তারা জানায়, “নিউজিল্যান্ড ক্রিকেট জানাচ্ছে ক্রাইস্টচার্চে আইসোলেশনে থাকা পাকিস্তান দলের ছয় সদস্য কোভিড পজিটিভ হয়েছেন। সেইসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট আরও জানাচ্ছে পাকিস্তানে দলের কিছু সদস্য আইসোলেশনের প্রথম দিনে কিছু নিয়ম ভেঙেছেন। আমরা ওদের বোর্ডকে ফোন করে সবটা জানিয়েছি।” অবশ্য নিউজিল্যান্ড থেকে দলকে ফেরত পাঠিয়ে দেওয়া হলে সেটা দলের ও দেশের কাছে খুব লজ্জার হবে বলেই জানিয়েছেন ওয়াসিম খান। দলকে বার্তায় তিনি বলেন, “এটা দেশের সম্মানের প্রশ্ন। যদি ওদের দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেটা খুবই লজ্জার হবে। আমি জানি এটা খুবই কঠিন। কিন্তু ওরা যে নিয়ম বানিয়েছে তা আমাদের মানতেই হবে। আমাদের আর কোনও সুযোগ নেই। কারণ ওরা ওদের দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে পারবে না। তাই আমাদের দেশের জন্য সেটা ভাল হয় সেটাই তোমরা কর।”

```