Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

BREAKING: দায়িত্ব ছাড়লেন কার্তিক, নাইটদের নতুন অধিনায়ক মরগ্যান

দ্য ওয়াল ব্যুরো: দেওয়াল লিখন ক্রমেই স্পষ্ট হচ্ছিল। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগেই সেটা জানিয়ে দেওয়া হল। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের পদ ছাড়লেন দীনেশ কার্তিক। তাঁর জায়গায় অধিনায়ক করা হল ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী

BREAKING: দায়িত্ব ছাড়লেন কার্তিক, নাইটদের নতুন অধিনায়ক মরগ্যান

শেষ আপডেট: 16 October 2020 09:03

দ্য ওয়াল ব্যুরো: দেওয়াল লিখন ক্রমেই স্পষ্ট হচ্ছিল। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগেই সেটা জানিয়ে দেওয়া হল। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের পদ ছাড়লেন দীনেশ কার্তিক। তাঁর জায়গায় অধিনায়ক করা হল ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানকে। শুক্রবার দুপুরে আইপিএলের টুইটার হ্যান্ডেলে জানানো হয়, নিজের অধিনায়কত্ব ইয়ন মরগ্যানের হাতে তুলে দিয়েছেন দীনেশ কার্তিক। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের কয়েক ঘণ্টা আগেই এই সিদ্ধান্ত নাইটদের পারফরম্যান্সে প্রভাব ফেলবে কিনা তা অবশ্য সময়ই বলবে। https://twitter.com/IPL/status/1317025414540193793?s=19 কার্তিক অধিনায়কত্ব ছেড়েছেন বললেও মনে করা হচ্ছে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে তাঁকে। কারণ ২০১৮ সালে নাইটদের অধিনায়ক হিসেবে দলে যোগ দেওয়ার পরে গত দুই মরসুম ও এই মরসুমের মাঝামাঝি পর্যন্ত এমন কিছু ভাল রেজাল্ট নেই তাঁর। একবার প্লে-অফে উঠলেও ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল দল। আর এই মরসুমে শুরু থেকেই নাইটদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কেকেআর। এবছর কলকাতা নাইট রাইডার্স কোচ করে এনেছে ব্রেন্ডন ম্যাককুলামকে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন, কার্তিকের সঙ্গে তাঁর জুটি ভালই হবে। যদিও টুর্নামেন্টের মাঝপথেই সেই জুটিতে কি ভাঙন ধরল, এমনটাই প্রশ্ন উঠছে অন্দরে। তার মধ্যে এই বছর কেকেআর দলে নিয়েছে ইয়ন মরগ্যানকে। সম্প্রতি ইংল্যান্ডকে বিশ্বকাপ দিয়েছেন তিনি। এই রকমের এক অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দাবি উঠেছে বেশ কয়েক দিন ধরে। এবারের টুর্নামেন্ট শুরু হওয়ার পরেই ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার বলেছিলেন, প্রথম কয়েকটি ম্যাচে দল ভাল খেলতে না পারলে তার খেসারত দিতে হতে পারে দীনেশ কার্তিককে। দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হবে মরগ্যানের হাতে। তখন অবশ্য ম্যানেজমেন্টের তরফে কিছু জানানো হয়নি। অবশেষে গাভাসকারের কথাই সত্যি হল। কলকাতার অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হল অভিজ্ঞ মরগ্যানের হাতেই। এখন দেখার মরগ্যান অধিনায়ক হওয়ার পরে তাঁর নেতৃত্বে প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কেমন খেলে নাইট রাইডার্স।

```