Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই মেসি-রোনাল্ডো মুখোমুখি, কঠিন গ্রুপে ম্যান ইউ

দ্য ওয়াল ব্যুরোঃ ঘোষণা হয়ে গেল ২০২০-২১ সালের চ্যাম্পিয়ন্স লিগের সূচি। আর শুরুতেই টানটান লড়াই দেখতে পাবে ফুটবল দুনিয়া। কারণ বর্তমানে ফুটবলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার শুরুতেই মুখোমুখি। একই গ্রুপে পড়েছে বার্সেলোন

চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই মেসি-রোনাল্ডো মুখোমুখি, কঠিন গ্রুপে ম্যান ইউ

শেষ আপডেট: 2 October 2020 02:00

দ্য ওয়াল ব্যুরোঃ ঘোষণা হয়ে গেল ২০২০-২১ সালের চ্যাম্পিয়ন্স লিগের সূচি। আর শুরুতেই টানটান লড়াই দেখতে পাবে ফুটবল দুনিয়া। কারণ বর্তমানে ফুটবলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার শুরুতেই মুখোমুখি। একই গ্রুপে পড়েছে বার্সেলোনা ও জুভেন্টাস। অর্থাৎ অনেক দিন পরে ফের মাঠে একসঙ্গে নামতে দেখা যাবে এলএম টেন ও সিআর সেভেনকে। বৃহস্পতিবার রাতে সুইৎজারল্যান্ডে হয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র। অনলাইনে সব দল সেখানে উপস্থিত ছিল। যদিও কোনও প্লেয়ারদের দেখা যায়নি। করোনার কারণেই এবার ভার্চুয়ালি এই সূচি হয়। আর সেখানেই দেখা যায় গ্রুপ জি-তে একসঙ্গে পড়েছে বার্সা ও জুভে। দু’দলই গতবার সেমিফাইনালে উঠতে পারেনি। তাই এবার তারা চাইবে সেই ব্যর্থতা ভুলে ভাল ফল করতে। রোনাল্ডো জুভেন্টাসে চলে যাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া আর কোনও মঞ্চে ক্লাব ফুটবলে মেসি বনাম রোনাল্ডো হওয়ার সুযোগ নেই। আর গ্রুপ পর্বেই যে দু’জন মুখোমুখি হচ্ছেন, সেই খবরে আনন্দ ছড়িয়েছে ফুটবল দুনিয়ায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ রয়েছে গ্রুপ এ-তে। সঙ্গে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রুপ বি-তে রিয়েল মাদ্রিদের সঙ্গে ইন্টার মিলানকে দেখা যাবে। পোর্তো ও ম্যাঞ্চেস্টার সিটি রয়েছে গ্রুপ সি-তে। ইংল্যান্ডের চ্যাম্পিয়ন লিভারপুলের গ্রুপে আবার রয়েছে আয়াক্স। সেভিয়া ও চেলসি রয়েছে গ্রুপ ই-তে। তবে গ্রুপ এইচ হচ্ছে এবারের গ্রুপ অফ ডেথ। সেখানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মেইন ও আরবি লিপজিগ। গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল আরবি লিপজিগ। সেদিক থেকে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে। এক নজরে দেখে নেওয়া যাক পুরো তালিকাঃ গ্রুপ এ- বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আরবি সালসবুর্গ, লোকোমোটিভ মোস্কভা। গ্রুপ বি- রিয়েল মাদ্রিদ, শাখতার দোনেস্ক, ইন্টার মিলান, মনশেনগ্ল্যাডব্যাক। গ্রুপ সি- পোর্তো, ম্যাঞ্চেস্টার সিটি, অলিম্পিয়াকোস, মার্সেই। গ্রুপ ডি- লিভারপুল, আয়াক্স, আটলান্টা, মিডজিল্যান্ড। গ্রুপ ই- সেভিয়া, চেলসি, ক্রাস্নোডার, রেনে। গ্রপ এফ- জেনিট সেন্ট পিটার্সবার্গ, বরুসিয়া ডর্টমুন্ড, লাজিও, ক্লাব ব্রুগ। গ্রুপ জি- বার্সেলোনা, জুভেন্টাস, ডায়নামো কিয়েভ, ফেরেনভারোস। গ্রুপ এইচ- প্যারিস সেন্ট জার্মেইন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আরবি লিপজিগ, ইস্তানবুল বাসাকসেহির।

```