Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কিংবদন্তি টেনিস তারকা আখতার আলি প্রয়াত

দ্য ওয়াল ব্যুরো: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি টেনিস তারকা আখতার আলি। শনিবার গভীর রাতে কলকাতাতেই মারা যান তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা তথা ভারতের

কিংবদন্তি টেনিস তারকা আখতার আলি প্রয়াত

শেষ আপডেট: 7 February 2021 07:01

দ্য ওয়াল ব্যুরো: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি টেনিস তারকা আখতার আলি। শনিবার গভীর রাতে কলকাতাতেই মারা যান তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা তথা ভারতের ক্রীড়ামহলে। খেলোয়াড় জীবনে ভারতের অন্যতম সেরা টেনিস প্লেয়ার ছিলেন আখতার। সিঙ্গলস ও ডবলস দু’ধরনের টেনিসেই সাফল্য পেয়েছেন তিনি। প্রেমজিত লাল থেকে শুরু করে বাংলার জয়দীপ মুখোপাধ্যায়, তাঁরা ছিলেন আখতারের সতীর্থ। ১৯৫০ সালে ডেভিস কাপে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পান আখতার। তারপর থেকে দীর্ঘ সময় ভারতের হয়ে ডেভিস কাপ খেলেছেন তিনি। আখতারের অন্যতম সেরা কৃতিত্ব হল ১৯৫৫ সালে যুব জাতীয় চ্যাম্পিয়ন হওয়া। তারপরে আন্তর্জাতিক ক্ষেত্রেও সাফল্য পেয়েছেন তিনি। যুব উইম্বলডনের সেমিফাইনালেও খেলেছেন আখতার। জহুরির চোখ ছিল আখতার আলির। সেইসঙ্গে টেনিস ছিল তাঁর ভালবাসা। তাই টেনিস থেকে অবসর নেওয়ার পরেও তাকে ছেড়ে থাকতে পারেননি। ভারতের যুব টেনিস প্লেয়ার তুলে আনার দায়িত্ব নেন। তাঁর হাত ধরেই ভারতের টেনিস আঙিনায় উঠে এসেছেন লিয়েন্ডার পেজ থেকে শুরু করে রমেশ কৃষ্ণণের মতো তারকারা। ভারতের এক নম্বর মহিলা টেনিস প্লেয়ার সানিয়া মির্জাও একসময় আখতারের সান্নিধ্য পেয়েছেন। আখতার আলির ছেলে জিশান আলিও নামকরা টেনিস তারকা। তিনিও প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন। বাবার পথ ধরে অবসরের পরেও টেনিসের সঙ্গে যুক্ত জিশান। এই মুহূর্তে ডেভিস কাপে ভারতীয় দলের কোচ তিনি। বাবার শিক্ষাকে পাথেয় করে তরুণ টেনিস প্লেয়ার তুলে আনার কাজেই ব্রতী জিশান।

```