Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কোভিড যোদ্ধাদের সম্মান জানাবেন কোহলিরা

দ্য ওয়াল ব্যুরো : তিনি নিজে ও তাঁর স্ত্রী করোনাভাইরাসের আবহের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। একটা সময় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মারা কত সাহায্য করলেন অতিমারির সময়ে, সেই নিয়ে কৌতূহল থাকলেও তাঁরা সেটি গোপন রেখেছিলেন। একমাত্র মুম্বাই পুল

কোভিড যোদ্ধাদের সম্মান জানাবেন কোহলিরা

শেষ আপডেট: 11 September 2020 13:52

দ্য ওয়াল ব্যুরো : তিনি নিজে ও তাঁর স্ত্রী করোনাভাইরাসের আবহের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। একটা সময় বিরাট কোহলি ও অনুষ্কা শর্মারা কত সাহায্য করলেন অতিমারির সময়ে, সেই নিয়ে কৌতূহল থাকলেও তাঁরা সেটি গোপন রেখেছিলেন। একমাত্র মুম্বাই পুলিসকে এই তারকা দম্পতি ১০ লাখ টাকা দিয়েছিলেন, সেটি তাঁরা ঘোষণা না করলেও মুম্বাই পুলিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।  এহেন এক ব্যক্তিত্ব আইপিএলের মঞ্চে কোভিড যোদ্ধাদের পাশে থাকবেন না, তা কী হয়! হয়ওনি। আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে একটি ভিডিও বার্তায় দলের তিন মহাতারকা কোহলি স্বয়ং, অ্যাবি ডি’ভিলিয়ার্স এবং ডেইল স্টেইনরা সমগ্র বিশ্বের কোভিড যোদ্ধাদের প্রতি সম্মান জ্ঞাপন করেছেন। ডি’ভিলিয়ার্স জানিয়েছেন, ‘‘একটা সময় করোনা আবহের মধ্যে আমাদের শ্বাস নিতে অসুবিধে হচ্ছিল। আমরা ভয় পাচ্ছিলাম, একটা আতঙ্ক কাজ করছিল। সেই পরিস্থিতিতে যাঁরা আমাদের পাশে থেকে সেই ভয় দূর করেছেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা।’’ দলের অধিনায়ক কোহলি বলেছেন সেই ভিডিওতে, ‘‘আমরা আপনাদের ভুলব না। জীবনের মায়া ত্যাগ করে, অপরের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনাদের স্মরণ করছি।’’ স্টেইনও বলেছেন, ‘‘পুলিস, ডাক্তাররা, চিকিৎসার কাজে যুক্ত মানুষেরা যেভাবে জীবনের লড়াই লড়েছেন, তাঁদের প্রতি আমাদের সম্মান।’’ আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচে হয়তো আরসিবি দলের পক্ষ থেকে কোভিড যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে কিছু প্রতিনিধির হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এই পরিকল্পনা সবটাই প্রাথমিক স্তরে রয়েছে। আয়োজকদের সঙ্গে কথা বলেই সেটি হবে বলে জানানো হয়েছে। দুবাই, শারজা, আবুধাবিতেও যেভাবে চিকিৎসক দল সদাব্যস্ত, সেগুলিও লক্ষ্য করেছেন ক্রিকেটাররা। মোট ২০ হাজার কোভিড টেস্ট হবে আইপিএলে। এদিকে, কোহলির একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সেখানে দেখা গিয়েছে কোহলি নিজের ব্যাটটা একটু ঘষে সেটি কমাচ্ছেন। মনে করা হচ্ছে নিজের ব্যাটের ভারসাম্য বজায় রাখতে এমন ব্যবস্থা নিচ্ছেন তিনি। কোহলির ব্যাট ঘষা দেখে জাতীয় দলে তাঁর সতীর্থ হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, ‘‘আমি কী আমার ব্যাট তোমার কাছে পাঠিয়ে দেব?’’

```