Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সুস্থ কপিল দেব, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ‘হরিয়ানা হ্যারিকেন’

দ্য ওয়াল ব্যুরো: স্বস্তি অগণিত সমর্থকদের জন্য। তিনি যে সত্যিকারের ফাইটার তা আরও একবার প্রমাণ করে দিলেন কপিল দেব নিখাঞ্জ। হৃদরোগে আক্রান্ত হয়ে মহাসপ্তমীর দুপুরে হঠাৎ করে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কপিলকে। এই খবরে উদ্বেগ ছড়িয়েছিল তাঁর কোটি ক

সুস্থ কপিল দেব, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ‘হরিয়ানা হ্যারিকেন’

শেষ আপডেট: 25 October 2020 10:54

দ্য ওয়াল ব্যুরো: স্বস্তি অগণিত সমর্থকদের জন্য। তিনি যে সত্যিকারের ফাইটার তা আরও একবার প্রমাণ করে দিলেন কপিল দেব নিখাঞ্জ। হৃদরোগে আক্রান্ত হয়ে মহাসপ্তমীর দুপুরে হঠাৎ করে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কপিলকে। এই খবরে উদ্বেগ ছড়িয়েছিল তাঁর কোটি কোটি ভক্তদের মধ্যে। যদিও সবাইকে স্বস্তি দিয়ে মহানবমীর দিন বাড়ি ফিরলেন কপিল। রবিবার দুপুরে কপিল দেবের সুস্থ হয়ে বাড়ি ফেরার কথা টুইট করে জানান তাঁর এক সময়ের সতীর্থ চেতন শর্মা। টুইটে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের পোশাকে রয়েছেন কপিল। মুখে হাসি। তাঁর পাশে রয়েছেন দিল্লির ওখলা রোডের বেসরকারি হাসপাতালের চিকিৎসক অতুল মাথুর। টুইটে চেতন শর্মা লেখেন, “ডক্টর অতুল মাথুর কপিল পাজির অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন। তিনি ভাল আছেন। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার মুহূর্তে কপিল দেবের ছবি।” https://twitter.com/chetans1987/status/1320269394979635201?s=19 মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই টুইট। অসংখ্য কমেন্ট ও রিটুইট হয়। ভারতকে প্রথমবার বিশ্বকাপ দেওয়া অধিনায়কের সুস্থ হয়ে বাড়ির ফেরার খবরে স্বস্তি পেয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, এত সহজে যে কপিল দেব হার মানবেন না সেটা তাঁরা জানতেন। চিরকালের ফাইটাররা এভাবেই লড়াই জিতে ফেরেন, এমনটাও বলেছেন অনেকে। মহাসপ্তমীর দিন দুপুরে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন কপিল দেব। জানা যায়, কয়েক দিন ধরে বুকে হালকা ব্যথা ছিল তাঁর। কিন্তু ডাক্তার দেখাননি। শুক্রবার ব্যথা বাড়লে দিল্লির ওখলা রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। অনেক দিন থেকেই ডায়াবেটিস রয়েছে তাঁর। শুক্রবারই হাসপাতালের তরফে জানানো হয়েছিল, অ্যাঞ্জিওপ্লাস্টি সফল হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন কপিল দেব। দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। শনিবার হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি দেন কপিল। সেখানে তাঁকে দেখে অনেকটাই সুস্থ লাগছিল। পাশে তাঁর এমকমাত্র মেয়েকেও বসে থাকতে দেখা যায়। তারপর রবিবার ফের একবার শারীরিক পরীক্ষা করার পরে ছেড়ে দেওয়া হয় কপিলকে। ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার কপিল দেব। দেশের হয়ে ১৩১টি টেস্টে ৫২৪৮ রান ও ৪৩৪টি উইকেট নিয়েছেন তিনি। তার সঙ্গে একদিনের ক্রিকেটে ২২৫টি ম্যাচ খেলে ২৫৩টি উইকেট নিয়েছেন হরিয়ানার এই পেসার। তাঁর বিষাক্ত গতি ও সুইংয়ের জন্য তাঁকে ‘হরিয়ানা হ্যারিকেন’ বলে ডাকা হত। ১৯৮৩ সালে লর্ডসের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতকে অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ দেন তরুণ কপিল দেব। আর তারপরেই ভারতের ক্রিকেট ভক্তদের কাছে রোলমডেল হয়ে ওঠেন তিনি। এহেন কপিলের বাড়ি ফেরার খবরে স্বস্তি ফিরেছে সবার মধ্যে।

```