Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘ধোনির সঙ্গে বন্ধুত্বের জন্য নয়, নিজ দক্ষতাতেই ভারতের হয়ে খেলেছি’, আত্মজীবনীতে রায়না

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে তাঁর কার্যকারিতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যতবার উঠেছে, তিনি ততবারই সপাটে বাউন্ডারিতে ওই প্রসঙ্গ ভারত মহাসাগরে নিক্ষেপ করেছেন। ভারতীয় ক্রিকেট মহলে বলা হতো, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সুরেশ রায়না, রবীন উত্থাপাদের

‘ধোনির সঙ্গে বন্ধুত্বের জন্য নয়, নিজ দক্ষতাতেই ভারতের হয়ে খেলেছি’, আত্মজীবনীতে রায়না

শেষ আপডেট: 11 June 2021 17:07

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে তাঁর কার্যকারিতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যতবার উঠেছে, তিনি ততবারই সপাটে বাউন্ডারিতে ওই প্রসঙ্গ ভারত মহাসাগরে নিক্ষেপ করেছেন। ভারতীয় ক্রিকেট মহলে বলা হতো, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সুরেশ রায়না, রবীন উত্থাপাদের ভাল সম্পর্ক বলে তাঁরা দিনের পর দিন ভারতের হয়ে খেলে গিয়েছেন। এই কথাটি রায়না অবসর নেওয়ার পরেও উঠছে। ধোনি-রায়না সুসম্পর্কের কথা ভারতীয় ক্রিকেটে সবাই জানেন। এমনকি কেউ কোনও বিদেশ সফরে গেলে পুরো পরিবার নিয়ে যান তাঁরা। নিজেরা একসঙ্গে থাকেন। দীর্ঘদিন ধোনির রুমমেটও ছিলেন রায়না। চোটের কারণে ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হতে পারেননি। তবে ওই বিশ্বকাপ বাদ দিয়ে ২০১১ বিশ্বকাপ হোক বা ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইপিএলে চেন্নাইয়ের হয়ে একের পর এক সাফল্য পেরিয়ে এই জুটির বন্ধুত্ব আজও অটুট। https://twitter.com/ImRaina/status/1403365853425397760 এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মিডিয়ার কাছে কোনওদিন কিছু জানাননি ভারতের এই নামী প্রাক্তন ক্রিকেটার। নিজের আত্মজীবনী বিলিভ-এ লিখেছেন, ‘‘ধোনির সঙ্গে বন্ধুত্বের জন্য নয়, আমি ভারতীয় দলে খেলেছি নিজের দক্ষতার কারণেই। এগুলি নিয়ে অনেকেই নানা মানে করেছে, কিন্তু আমি তাঁদের কাছে সেই ব্যাখা দিতে বাধ্য নই। তবে আমি হতাশ হতাম এই ধরনের কথায়।’’ ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যানের মন্তব্য, ‘‘ধোনি জানত কীভাবে আমার থেকে সেরাটা আদায় করে নিতে হবে, সেই মতোই আমাকে ম্যাচে ব্যবহার করেছে।’’ রায়না আরও লিখেছেন, ধোনির সঙ্গে বন্ধুত্ব নিয়ে অনেকে নানা কথা বলেছে, এতে আমি হতাশও হয়ে যেতাম। তবে মাহি ভাই আমাকে সাহস দিয়েছে। যে কারণে টানা বন্ধুত্ব থেকে যেতেও সক্ষম হয়েছে।’’

```