Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘‘তুমি অতুলনীয়, স্বর্গেও তোমাকে আলিঙ্গন করব দিয়েগো’’, আবেগরুদ্ধ কন্ঠে জানালেন পেলে

দ্য ওয়াল ব্যুরো: ঠিক সাতদিন হয়ে গিয়েছে দিয়েগো মারাদোনা নেই। তাঁর প্রয়ানের পরেই ফুটবল সম্রাট পেলে বলেছিলেন, আমরা একদিন আকাশেও ফুটবল খেলব, এটাই ছিল তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া। সাত দিন বাদে তিনি যেন একাকী, তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ পৃথিবী ছেড়ে

‘‘তুমি অতুলনীয়, স্বর্গেও তোমাকে আলিঙ্গন করব দিয়েগো’’, আবেগরুদ্ধ কন্ঠে জানালেন পেলে

শেষ আপডেট: 3 December 2020 11:06

দ্য ওয়াল ব্যুরো: ঠিক সাতদিন হয়ে গিয়েছে দিয়েগো মারাদোনা নেই। তাঁর প্রয়ানের পরেই ফুটবল সম্রাট পেলে বলেছিলেন, আমরা একদিন আকাশেও ফুটবল খেলব, এটাই ছিল তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া। সাত দিন বাদে তিনি যেন একাকী, তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সেই কারণেই অভাব টের পাচ্ছেন ব্রাজিলীয় জীবন্ত কিংবদন্তি। এক সপ্তাহ বাদে মারাদোনার সঙ্গে নানা স্মৃতিচারণায় পেলে বার্তা দিয়েছেন, তাঁরা যদি একে অপরের সঙ্গে তুলনা না করে শ্রদ্ধাশীল হতেন, তা হলে এই পৃথিবী আরও সুন্দরময় হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মারাদোনার সঙ্গে বেশ কয়েকটি ছবি আপলোড করে পেলে লিখেছেন, ‘‘আজ সাত দিন হল তুমি আমাদের ছেড়ে চলে গেছ। অনেক মানুষ সারাজীবন শুধু আমাদের মধ্যে তুলনা করেই কাটিয়ে দিল। তুমি এমন একজন ছিলে, যে নিজের প্রতিভা দিয়ে সারা বিশ্বকে জয় করেছে। বল পায়ে তুমি একজন জাদুকর। একজন সত্যিকারের কিংবদন্তি।’’ পেলে আরও লিখেছেন, ‘‘সর্বোপরি,  আমার জন্য তুমি সবসময় একজন মহান বন্ধু হয়ে থাকবে,  একটি আরও বড় হৃদয় নিয়ে। আজ আমি জানি,  পৃথিবী আরও অনেক সুন্দর হতো,  যদি আমরা একে অপরকে কম তুলনা করে,, বেশি শ্রদ্ধা করতে পারতাম। তাই আমি আজ বলতে চাই,  তুমি অতুলনীয়।’’ ফুটবল সম্রাট আবেগরুদ্ধ হয়ে জানিয়েছেন, ‘‘সততা দ্বারা তোমার জীবনের গতিপথ নির্ধারিত হয়েছে। তুমি অনন্য এবং বিশেষ উপায়ে, আমাদের শিখিয়েছ যে সবাইকে ভালবাসতে হবে এবং বলতে হবে, আমি তোমাকে অনেক বেশি ভালবাসি। আমি শুধু লিখে যাব, আমি তোমাকে ভালোবাসি, দিয়েগো।’’ পেলে জানিয়েছেন, ‘‘আমার মহান বন্ধু, আমাদের পুরো যাত্রার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। একদিন স্বর্গে একই দলে একসাথে খেলব। আর তখনই প্রথমবারের মতো আমি গোল উদযাপন না করে মাঠে দাঁড়িয়ে হাওয়ায় মুষ্ঠি তুলব। এটা হবে কারণ আমি অবশেষে তোমাকে আবার আলিঙ্গন করতে পারব।’’ এর আগে মারাদোনার মৃত্যুর দিন সংক্ষিপ্ত বার্তায় পেলে লিখেছিলেন, ‘‘কী দুঃখের একটা খবর! আমি সত্যিকারের একটা বন্ধু হারালাম, বিশ্ব হারাল এক কিংবদন্তিকে। তাঁর ব্যাপারে বলার শেষ নেই। তবে এখন শুধু বলব, ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দিন। আশা করি, একদিন আমরা ওপরে একসঙ্গে ফুটবল খেলব।’’ সাতদিন বাদে পেলের আবেগরুদ্ধ কন্ঠ সবকিছুকে ছাপিয়ে গেল।

```