Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ডিআরএস নিয়ে ক্ষুব্ধ শেন ওয়ার্ন, আইসিসির নিয়মে বদল চান কিংবদন্তি স্পিনার

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ডিআরএস-এর পরে আম্পায়ার্স কল নিয়ে ক্ষোভ তাঁর। আইপিএলের গ্রপ পর্যায়ের শেষ ম্যাচে একটি ঘটনার পরে ফের একবার নিজ

ডিআরএস নিয়ে ক্ষুব্ধ শেন ওয়ার্ন, আইসিসির নিয়মে বদল চান কিংবদন্তি স্পিনার

শেষ আপডেট: 4 November 2020 05:05

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ডিআরএস-এর পরে আম্পায়ার্স কল নিয়ে ক্ষোভ তাঁর। আইপিএলের গ্রপ পর্যায়ের শেষ ম্যাচে একটি ঘটনার পরে ফের একবার নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ওয়ার্ন। তাঁর নিশানায় এবার সরাসরি আইসিসি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাজার্স হায়দরাবাদের ম্যাচে ঘটে একটি ঘটনা। হায়দরাবাদের লেগ স্পিনার আফগানিস্তানের রশিদ খানের বল উইকেটের সামনে পায়ে লাগে মুম্বইয়ের ব্যাটসম্যান কাইরন পোলার্ডের। এলবিডবলুর আবেদন করেন রশিদ। কিন্তু অন ফিল্ড আম্পায়ার আউট দেননি। তারপরেই ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ডিআরএসে দেখা যায়, পোলার্ডের পায়ে বল লেগেছে। কিন্তু উইকেটে লাগার সময় ইমপ্যাক্ট দেখায় আম্পায়ার্স কল। আইসিসির নিয়মে আম্পায়ার্স কল হলে অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই কার্যকরী থাকে। অর্থাৎ তিনি আউট দিলে আউট আর আউট না দিলে নট আউট। যদিও রিভিউ নেওয়া দলের রিভিউ নষ্ট হয় না। কিন্তু এই সিদ্ধান্ত নিয়েই ক্ষুব্ধ ওয়ার্ন। ম্যাচের শেষে শেন ওয়ার্ন টুইট করে বলেন, “আমি বারবার এই ঘটনার বিরোধিতা করেছি। যদি একজন অধিনায়ক কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেন, তাহলে অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদল হওয়া উচিত। কারণ একই বলে একসঙ্গে আউট ও নট আউট হতে পারে না।” https://twitter.com/ShaneWarne/status/1323647573710774272?s=19 এই মুহূর্তে আইপিএলে রাজস্থান রয়্যালসের মেন্টরের ভূমিকায় রয়েছেন শেন ওয়ার্ন। তাঁর অভিযোগ, যদি আম্পায়ার্স কল হয়, তাহলে অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তও বদল হওয়া উচিত। কারণ, উইকেটে বল লাগার পরেও কী ভাবে তা নট আউট হবে। এমনি সময় উইকেটে হালকা বল লাগলেই সেটা আউট হয়। তাহলে রিভিউর পরে উইকেটে বল লাগলেই তা আউট হওয়া উচিত। ডিআরএস নিয়ে অভিযোগ অবশ্য এই প্রথম উঠল তা নয়। এর আগেও শচীন তেণ্ডুলকারের মতো তারকা এই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে স্নিকোমিটার ও হক আই নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। কারণ কম্পন হলেই স্নিকোমিটারে তা ধরা পড়ে। অন্যদিকে হক আই সম্পূর্ণ কাল্পনিকভাবে একটা লাইন টেনে করা হয়। তাই এই পদ্ধতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সেই তালিকায় এবার যোগ হলেন ওয়ার্ন।

```