Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

চার ম্যাচ নির্বাসিত ফাউলার, বড় ম্যাচে মাঠের বাইরে থাকবেন ইস্টবেঙ্গল কোচ

দ্য ওয়াল ব্যুরো: বড় শাস্তি পেলেন এস সি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার। তাঁকে চার ম্যাচ নির্বাসন দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা। সেই কারণে ১৯ ফেব্রুয়ারি এটিকে-মোহনবাগান ম্যাচেও তিনি রিজার্ভ বেঞ্চের ধারেকা

চার ম্যাচ নির্বাসিত ফাউলার, বড় ম্যাচে মাঠের বাইরে থাকবেন ইস্টবেঙ্গল কোচ

শেষ আপডেট: 3 February 2021 15:27

দ্য ওয়াল ব্যুরো: বড় শাস্তি পেলেন এস সি ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার। তাঁকে চার ম্যাচ নির্বাসন দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা। সেই কারণে ১৯ ফেব্রুয়ারি এটিকে-মোহনবাগান ম্যাচেও তিনি রিজার্ভ বেঞ্চের ধারেকাছে থাকতে পারবেন না। এমনকি গ্যালারিতেও থাকতে পারবেন না, এমনটাই জানা গিয়েছে। সেইসঙ্গে ফাউলারকে জরিমানা করা হয়েছে পাঁচ লক্ষ টাকা। ফাউলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তিনি ভারতীয় রেফারিদের যথেচ্ছ গালিগালাজ করছেন ম্যাচ চলাকালীন। এমনকি এফ সি গোয়া ম্যাচে তাঁর নামে বর্ণবিদ্বেষীমূলক মন্তব্যেরও অভিযোগ করা হয়েছে। ফাউলার সেই ম্যাচের চতুর্থ রেফারিকে খেলা শেষে পরিষ্কার জানিয়েছেন, ‘‘আপনাদের সমস্যাটা কোথায়? আমি কি ব্রিটিশ বলেই আমার দলকে হারাবেন ঠিক করে রেখেছেন? নাকি ইস্টবেঙ্গলের ওপর আপনাদের কোনও রাগ রয়েছে, তার ঝাল মেটাচ্ছেন প্রতি ম্যাচে?’’ লিভারপুল কিংবদন্তি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাক্তন ফুটবলার রবি ফাউলার, তাঁর মুখে এমন কথা শোভা পায় না। এরকম একটি চিঠি ইস্টবেঙ্গল ক্লাবকে দেওয়া হয়েছে আয়োজক এফএসডিএল-র তরফে। সেখানে এও বলা হয়েছে, ‘‘আইএসএলের বাকি কোচরা যখন রেফারির বিরুদ্ধে কিছুই বলছেন না, সেইসময় ফাউলার এমন অভিযোগ তুলছেন কিভাবে?’’ ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষও ফাউলারকে সমর্থন করেনি। বরং ফেডারেশনের কাছে লাল হলুদ কর্তারা এই নিয়ে ক্ষমাও চেয়েছেন। তাঁরা জানিয়েছেন, কোনও দলের কোচ সেই ক্লাবের মুখ হতে পারেন না, তাই ওঁর কথাকে কখনই ক্লাবের বিবৃতি হিসেবে ধরে নেবেন না। ফাউলারের পরিবর্তে তাঁর সহকারি টনি গ্রান্ট দলের কোচিং করাবেন। যদিও ফাউলারকে বিশেষ পরামর্শ দেন গ্রান্টই, তিনি দলের চাণক্য। ফাউলার প্রতি ম্যাচে দল ব্যর্থ হলেই রেফারিকে দোষারোপ করে থাকেন। এই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। সেই কারণেই বড় শাস্তি দিয়ে সাহেব কোচকে উচিত শিক্ষা দিয়ে দেওয়া হল।

```