Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

প্রয়াত প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোনস, আইপিএলের কমেন্ট্রি করতে মুম্বইয়ে ছিলেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোনস। আইপিএলের কমেন্ট্রি করতে মুম্বইয়ে এসেছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর জানা গিয়েছে, আইপিএলের কম

প্রয়াত প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোনস, আইপিএলের কমেন্ট্রি করতে মুম্বইয়ে ছিলেন তিনি

শেষ আপডেট: 24 September 2020 10:37

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোনস। আইপিএলের কমেন্ট্রি করতে মুম্বইয়ে এসেছিলেন তিনি। সেখানেই বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর জানা গিয়েছে, আইপিএলের কমেন্ট্রি করতে এসে মুম্বইয়ের একটি হোটেলে ছিলেন এই প্রাক্তন অজি ক্রিকেটের। সেখানেই এদিন দুপুর ১২ টার পর হার্ট অ্যাটাক হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ডিন জোনসের। আইপিএলের ব্রডকাস্টার স্টার স্পোর্টস একটি বিবৃতি দিয়ে ডিন জোনসের মৃত্যুর বিষয়ে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, "খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোনস মারা গিয়েছেন। মুম্বইয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় মৃত্যু হয়েছে তাঁর। এই মুহূর্তে তাঁর পরিবারের পাশে আমরা সবাই রয়েছি। তাঁদের আমরা গভীর সমবেদনা জানাই। পরবর্তী পদক্ষেপের জন্য অস্ট্রেলীয় হাই কমিশনের সঙ্গে আমরা কথা বলছি।" বিবৃতিতে আরও বলা হয়েছে, "ক্রিকেটের অন্যতম সেরা অ্যাম্বাসেডর ছিলেন ডিন জোনস। দক্ষিণ এশিয়া জুড়ে ক্রিকেটের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য। তরুণ ক্রিকেটারদের তুলে আনার ক্ষেত্রে অনেক কাজ করেছেন তিনি। উনি একজন চ্যাম্পিয়ন ধারাভাষ্যকার ছিলেন। ওনার মৃত্যুতে লক্ষ লক্ষ ক্রিকেট সমর্থকরা দুঃখিত। আমাদের তরফে ওনার পরিবারের প্রতি সমবেদনা। ওনার আত্মার শান্তি কামনা করি।" ১৯৮৪ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত মোট ৮ বছর অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ডিন জোনস। ৫২ টি টেস্ট ও ১৬৪ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ১৯৮৭ সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ৫২ টেস্ট ৩৬৩১ রান করেছেন ডিন। গড় ৪৬.৫৫। ১১টি সেঞ্চুরি ও ১৪ টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। একদিনের ক্রিকেটে ১৬৪ ম্যাচে ৬০৬৮ রান করেছেন তিনি। গড় ৪৪.৬১। সেঞ্চুরি ৭ টি ও হাফসেঞ্চুরি ৪৬ টি। ২৪৫ টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯ হাজার ১৮৮ রান করেছেন ডিন জোনস। গড় ৫১.৮৫। ৫৫ টি সেঞ্চুরি ও ৮৮ টি হাফসেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার এই আক্রমণাত্মক ব্যাটসম্যান। তাঁর ক্রিকেট জ্ঞানের জন্য তাঁকে 'প্রফেসর ডিনো' বলেও ডাকা হত। এই বিখ্যাত ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে।

```