Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কাস্টমস চেকিং-এ আটকে গেল ইস্টবেঙ্গল

দ্য ওয়াল ব্যুরো: লিগের দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল। কাস্টমসের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেই থামতে হলো চুলোভা, সামাদ, কাশিমদের। প্রথমার্ধে তেমন কোনও সংগঠিত আক্রমণ করতেই পারেনি ইস্টবেঙ্গল। ৩৭ মিনিটে আচমকা নেওয়া কাস্টমসের বিদেশি স্ট্যান

কাস্টমস চেকিং-এ আটকে গেল ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 10 August 2018 13:18

দ্য ওয়াল ব্যুরো: লিগের দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ইস্টবেঙ্গল। কাস্টমসের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেই থামতে হলো চুলোভা, সামাদ, কাশিমদের। প্রথমার্ধে তেমন কোনও সংগঠিত আক্রমণ করতেই পারেনি ইস্টবেঙ্গল। ৩৭ মিনিটে আচমকা নেওয়া কাস্টমসের বিদেশি স্ট্যানলির জোরালো শট ততোধিক ক্ষিপ্রতায় আটকে দেন মিনার্ভা থেকে এ বছর লাল-হলুদ জার্সি গায়ে চাপানো গোলরক্ষক রক্ষিত ডাগর। ঠিক এর তিন মিনিট পর ৪০ মিনিটের মাথায় লালরিনডিকা রালতের দূরপাল্লার শট অসাধারণ সেভ করেন কাস্টমসের গোল রক্ষক শুভম সেন। সারা খেলায় অন্তত হাফ ডজন লাল-হলুদ আক্রমণ আটকে যায় শুভমের হাতে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পাওয়ার জন্য জোড়া পরিবর্তন করেন ইস্টবেঙ্গল টিডি সুভাষ ভৌমিক। বিদ্যাসাগর সিং-এর জায়গায় আনেন আমনাকে আর কমলপ্রীতের জায়গায় ব্র্যান্ডনকে। কিন্তু তাতেও গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। নরম মাটিতে ভারসাম্য রাখতেই পারছিলেন না গতবার আইলিগ জয়ী দলের স্ট্রাইকার বালি গগনদীপ। খেলার শেষ মিনিটেও ফাঁকা গোল পেয়েও হেডার মিস করেন পরিবর্ত হিসেবে নামা ব্র্যান্ডন। এ দিন অনামী কাস্টমস দল দারুণ লড়াই লড়ে আটকে দিল ইস্টবেঙ্গলকে। অমিত রায়, জন অ্যাম্পং, স্যামুয়েল কানেরা ইস্টবেঙ্গলের ডেরায় এসে শুল্ক কেটে নিয়ে চলে গেল। ফলে লিগ টেবিলে খানিকটা পিছিয়েই পড়তে হলো ইস্টবেঙ্গলকে।   ছবি সৌজন্যে: ইস্টবেঙ্গল সমাচার   

```