Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

‘কোহলিকে তিন ম্যাচ নির্বাসনে পাঠানো উচিত ছিল’, সমালোচনায় সরব ইংল্যান্ডের প্রাক্তন তারকা

দ্য ওয়াল ব্যুরো: এর আগে বিরাট কোহলির আচরণ নিয়ে সরব হয়েছিলেন ইংল্যান্ডের তিন প্রাক্তন নামী অধিনায়ক। সেই তালিকায় ছিলেন ডেভিড গাওয়ার, নাসের হুসেন ও মাইকেল ভন। এবার সেই তালিকায় সংযোজিত হল ডেভিড লয়েডের নামও। এই ব্রিটিশ তারকা আরও এগিয়ে জানিয়েছ

‘কোহলিকে তিন ম্যাচ নির্বাসনে পাঠানো উচিত ছিল’, সমালোচনায় সরব ইংল্যান্ডের প্রাক্তন তারকা

শেষ আপডেট: 17 February 2021 14:06

দ্য ওয়াল ব্যুরো: এর আগে বিরাট কোহলির আচরণ নিয়ে সরব হয়েছিলেন ইংল্যান্ডের তিন প্রাক্তন নামী অধিনায়ক। সেই তালিকায় ছিলেন ডেভিড গাওয়ার, নাসের হুসেন ও মাইকেল ভন। এবার সেই তালিকায় সংযোজিত হল ডেভিড লয়েডের নামও। এই ব্রিটিশ তারকা আরও এগিয়ে জানিয়েছেন, ‘‘বিরাট কোহলি যেভাবে দ্বিতীয় টেস্টে আম্পায়ার নীতিন মেননকে অপমান করেছেন, দলের অন্য কোনও ক্রিকেটার হলে তাকে শাস্তি দেওয়ার জন্য কমিটি বসে যেত। কিন্তু কোহলির ক্ষেত্রে বিষয়টিকে লঘু করে দেওয়া হল, এটি ক্রিকেটের জন্য ঠিক বিষয় নয়।’’ ক্রিকেট ছাড়ার পরে ধারাভাষ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন লয়েড। এই ব্রিটিশ তারকা লন্ডনের ‘ডেইলি মেল’-এ নিজের কলামে লিখেছেন, ‘‘আম্পায়ারকে মাঠে সমালোচনা, ছোট করে দেখানো, ভয় দেখানো ও হাসাহাসি করা, এগুলি তো শাস্তিযোগ্য অপরাধ। কোহলি এগুলি করেও পার পেয়ে গেল কী করে আমি জানি না। ওঁর তো অন্তত তিন ম্যাচ নির্বাসিত হওয়া উচিত ছিল।’’ চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষ বিকেলের ঘটনা। দিনের শেষ হতে তখন আর দুই ওভার বাকি। অক্ষর প্যাটেলের বলে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের বিপক্ষে ক্যাচ আউটের আবেদন করে ভারত। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। রিভিউতে ধরা পড়ে ক্যাচ ছিল না, বল লেগেছে রুটের প্যাডে। প্যাডে যেহেতু লেগেছে, তৃতীয় আম্পায়ার লেগ বিফোর হয়েছে কি না, সেটিও দেখেন। সেখানে দেখা যায়, বল স্টাম্পে লাগত বটে। কিন্তু বল প্যাডে লাগার সময় সেটির পঞ্চাশ ভাগ স্টাম্পের বাইরে ছিল বলে তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, ‘আম্পায়ার্স কল’ যেহেতু নট আউট, তাই এখানে আউট দেওয়া যাচ্ছে না। এতেই চটে গিয়েছিলেন কোহলি। আম্পায়ারের সঙ্গে অনেকক্ষণ কথা হয় তাঁর। সেইসময় বিরাট মেজাজও হারিয়েছিলেন। সবাই নিজের জায়গা ফিরে গেলেও কোহলি তখনও আম্পায়ারের সঙ্গে তর্ক করছিলেন। এমনকি উইকেটের মধ্যে দৌড়নো নিয়েও কোহলির সঙ্গে লেগে যায় আম্পায়ার মেননের। সেইসময়ও আম্পায়ারের দিকে এগিয়ে এসে ভারত অধিনায়ক জানতে চান, ‘‘কী হয়েছেটা কী? কিসের এত সমস্যা?’’ সেই কারণেই লয়েড মনে করছেন ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টে কোহলিকে মাঠে নামতে দেওয়াই উচিত নয়। তিনি লিখেছেন, ‘‘বিরাট কোহলির বিরুদ্ধে তাহলে কোনও শৃঙ্খলাজনিত শাস্তির সিদ্ধান্ত হচ্ছে না? আমার এসব দেখে হাসি পায়, হতাশও লাগে। ক্রিকেট এত প্রাচীনপন্থী হয়ে আছে!’’ লয়েডের আরও বক্তব্য, ‘‘একটা জাতীয় দলের অধিনায়ক মাঠে একজন আম্পায়ারকে সমালোচনা করে, ছোট করে দেখিয়ে, ভয় দেখিয়ে, হাসির পাত্র বানিয়েও বেঁচে যাচ্ছেন! অন্য কোনও খেলা হলে তাঁকে তখনই মাঠ থেকে বের করে দেওয়া হতো। মোতেরাতে তারপরেও নামবে কোহলি।’’ এমনকি ম্যাচ রেফারি ভারতের প্রাক্তন নামী পেসার জাভাগল শ্রীনাথেরও সমালোচনা করেছেন এই ইংল্যান্ড ক্রিকেটার। তিনি আরও জানিয়েছেন, ‘’কোহলির এমন আচরণ দেখেও শ্রীনাথের মতো একজন জেন্টলম্যান ক্রিকেটার কী করে চুপ থাকতে পারে, আমার বোধগম্য হচ্ছে না। শ্রীনাথ বরং সুন্দর এসি রুমে বসে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি, এটা অবিশ্বাস্য। সাড়ে তিন দিন পেরিয়ে গেল, তিনি এখনও কিছুই করলেন না।’’  

```