Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মারাদোনার মস্তিষ্কে জমাট রক্ত, অস্ত্রোপচার হবে ফুটবলের রাজপুত্রের

দ্য ওয়াল ব্যুরো: সোমবার শোনা গিয়েছিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা। এবার জানা গিয়েছে, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। তাই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার আর

মারাদোনার মস্তিষ্কে জমাট রক্ত, অস্ত্রোপচার হবে ফুটবলের রাজপুত্রের

শেষ আপডেট: 4 November 2020 03:16

দ্য ওয়াল ব্যুরো: সোমবার শোনা গিয়েছিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা। এবার জানা গিয়েছে, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। তাই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে এই কথা জানিয়েছেন মারাদোনার ব্যক্তিগত ডাক্তার। লিওপল্ডো লুকে নামের ওই চিকিৎসক জানিয়েছেন, “আমি মারাদোনার অস্ত্রোপচার করব। এটা রুটিন অপারেশন। তিনি ভালই আছেন।” সোমবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৬০ বছরের মারাদোনাকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি সিটি স্ক্যান থেকে দেখা গিয়েছে মারাদোনার মস্তিষ্কে তক্ত জমাট বেঁধেছে। কোনও কারণে মস্তিষ্কে আঘাত লাগার ফলেই তা হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে মঙ্গলবার মারাদোনার চিকিৎসক লুকে জানিয়েছিলেন, অনেকটাই সুস্থ বোধ করছেন মারাদোনা। হাসপাতাল ছেড়ে চলে যেতে চাইছেন তিনি। কিন্তু তাঁর শরীরে আয়রনের পরিমাণ কম বলেই জানিয়েছিলেন তিনি। লুকে জানান, খুব দুর্বল হয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তারপরে সিটি স্ক্যান করলে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে থাকতে দেখা যায়। লুকে আরও বলেন, মারাদোনার জীবনযাত্রার ফলেই এই সমস্যায় পড়েছেন তিনি। লুকে বলেন, “উনি একজন বয়স্ক রোগী যাঁর উপর অনেক চাপ রয়েছে। এখন একটা সময় এসেছে যখন আমাদের ওনাকে সাহায্য করতে হবে। মারাদোনা হওয়া অত সহজ নয়।” অবশ্য মারাদোনা করোনা আক্রান্ত হননি বলেই জানিয়েছেন লুকে। কিছুদিন আগে মারাদোনার দেহরক্ষী করোনা আক্রান্ত হওয়ার পর একাধিকবার তাঁর নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও পরিবারই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর। এই খবরে অনেকটাই স্বস্তি তাঁর ভক্তদের মধ্যে। মদ্যপান, ধূমপান, মাদক নেওয়ার পুরনো ইতিহাস রয়েছে মারাদোনার। এই অভ্যাসের কারণেই তাঁর খেলোয়াড় জীবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেইসঙ্গে মেজাজের সমস্যাও রয়েছে তাঁর। এই মেজাজের কারণে অনেক জায়গায় সমস্যায় পড়েছেন তিনি। অবশ্য কখনওই নিজের অবস্থান থেকে সরে আসেননি আর্জেন্টিনাকে ৮৬-র বিশ্বকাপ দেওয়া দিয়েগো। এত আগে অবশ্য দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন মারাদোনা। এছাড়া হেপাটাইটিস রোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। ২০০৫ সালে ৫০ কেজি ওজন কমানোর জন্য একটি গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়েছিল মারাদোনার। তারপর থেকেই তাঁর শরীরে আয়রনের সমস্যা দেখা যায়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্টিনার একটি ম্যাচের শেষে অসুস্থ হয়ে পড়েন মারাদোনা। মাঠেই তাঁর চিকিৎসা করা হয়। তারপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এবার তাঁর অস্ত্রোপচারের খবরে উদ্বেগ ভক্তদের মধ্যে।

```