Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কোভিড নায়ককে সম্মান, ডি’ভিলিয়ার্স নাম বদলে হলেন ‘পরিতোষ’

দ্য ওয়াল ব্যুরো : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে একটি অভাবনীয় ঘটনা ঘটতে চলেছে। সবকিছু ঠিক থাকলে এই খেলায় ব্যাঙ্গালোর দলের নামী তারকা এবি ডি’ভিলিয়ার্সের জার্সিতে দেখা যেতে পারে ‘পরিতোষ পন্থ’ নামটি। নিজের ট্যুইটার অ্যাকাউন্টেও নিজের

কোভিড নায়ককে সম্মান, ডি’ভিলিয়ার্স নাম বদলে হলেন ‘পরিতোষ’

শেষ আপডেট: 21 September 2020 11:40

দ্য ওয়াল ব্যুরো : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে একটি অভাবনীয় ঘটনা ঘটতে চলেছে। সবকিছু ঠিক থাকলে এই খেলায় ব্যাঙ্গালোর দলের নামী তারকা এবি ডি’ভিলিয়ার্সের জার্সিতে দেখা যেতে পারে ‘পরিতোষ পন্থ’ নামটি। নিজের ট্যুইটার অ্যাকাউন্টেও নিজের নাম সরিয়ে তিনি পরিতোষ কথাটি লিখেছেন। শুধু তাই নয়, নিজের জার্সির পেছনেও ‘এবি’ না লিখে তিনি লিখেছেন পরিতোষ। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান বলে দিয়েছেন পুরো আইপিএল জুড়ে তিনি এই নামের জার্সি পরে খেলবেন। যদি একান্তই আইসিসি নিষেধ করে, তা হলে আলাদা কথা। নিজের ট্যুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর নামের বদলে পরিতোষ নামটি দেখে সকলেই অবাক। সবাই প্রশ্ন করছেন, এই পরিতোষ পন্থ মানুষটি কে? নাকি এটা কোনও কাল্পনিক চরিত্র? না, এটি কোনও কাল্পনিক চরিত্র নয়, ইনি এক সাধারণ মানুষ, যিনি তাঁর বান্ধবী পুজাকে নিয়ে করোনা আবহের মধ্যে কোভিড যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। সঙ্কটকালীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, এক বন্ধুকে নিয়ে তিনি খাবার তুলে দিয়েছেন অন্নহীনদের মুখে। পরিতোষের এই কাজের প্রতি সম্মান জানাতেই মূলত নিজের জার্সিতে তাঁর নাম লিখেছেন ডি ভিলিয়ার্স। ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এই নামী তারকা লিখেছেন, ‘‘খাবার ভাগ করে নেওয়া সবসময়ই পবিত্র কাজ হিসেবে ধরে নেওয়া হয়। এই কারণেই আমি পরিতোষকে স্যালুট জানাই। উনি তাঁর বন্ধু পূজাকে নিয়ে লকডাউনের সময় ‘দূর থেকে খাবার জোগান’ এই প্রজেক্ট চালু করেছে এবং বহু অসহায় মানুষকে খাবার দিয়েছেন। তাঁরা আমার কোভিড হিরো এবং আইপিএলের চলতি মরসুমে তাঁদের কাজের প্রতি সম্মান জানাতে আমি জার্সিতে পরিতোষের নাম লিখেছি। আপনাদেরও বলা থাকল এরকম কোনও মানুষের গল্প জানা থাকলে আমাকে জানান।’’ আইপিএলের মঞ্চে হাজির হয়ে বিরাট কোহলিদের দলের পক্ষ থেকে জানানো হয় তারা প্রতি ম্যাচের আগে কোভিড হিরোদের সম্মান জানাতে বিশেষ কোনও উদ্যোগ গ্রহণ করবেন। কারণ তাদের একটি কর্মসূচিই রয়েছে, ‘মাই কোভিড হিরোজ’ প্রচার। সেই হিসেবে তারা প্রস্তুতির সময় ও ম্যাচের সময় এই নামাঙ্কিত জার্সি পরবেন বলে কথা রয়েছে।

```