দ্য ওয়াল ব্যুরো: তিনি না থাকলেও তাঁর মূল্য কোটিরও বেশি। তিনি হয়তো সেই কারণেই অমূল্য, সেই কারণেই সারা জীবন বাকিদের ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
ডন ব্র্যাডম্যান কেন অনন্য সাধারণ এক কিংবদন্তি, তাঁর মৃত্যুর ১৯ বছর পরেও বোঝা যাচ্ছে। স্যার ডন ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের বিখ্যাত টুপি বিক্রি হয়ে গেল। ব্র্যাডম্যানের বিখ্যাত ব্যাগি গ্রিন ক্যাপ বিক্রি হয়েছে সাড়ে ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে। ভারতীয় মুদ্রায় প্রায় তিন কোটির কাছাকাছি। এরকম নজির নেই, যেখানে একজন প্রাক্তন ক্রীড়াবিদের কোনও সরঞ্জাম এত অর্থে বিক্রি হয়েছে।
১৯২৮ সালে অস্ট্রেলিয়ার পক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ইতিহাসে প্রায় একশ (৯৯.৯৪) গড় রেখে ক্যারিয়ার শেষ করা ব্র্যাডম্যানের। ওই টেস্টেই যে টুপিটি তিনি পেয়েছিলেন, সেটি ১৯৪৯ সালে অ্যাডিলেডে প্রতিবেশি ও পারিবারিক বন্ধু পিটার ডানহ্যামকে উপহার দিয়েছিলেন অস্ট্রেলীয় কিংবদন্তি।
১০ লাখ ডলার প্রতারণার দায়ে চলতি বছরের মে মাসে আট বছরের জেল হয় ডানহ্যামের। এরপরই ডন ব্র্যাডম্যানের সেই ঐতিহাসিক টুপি নিলামে তোলার সিদ্ধান্ত হয়। কারণ তিনি ব্র্যাডম্যানের ভালবাসার ওই উপহার বিক্রয় করে দিতে চেয়েছিলেন। সেটি জানাজানি হয়ে যায়।
গত সপ্তাহে নিলামে টুপি ৪ লাখ ডলার রিজার্ভ দামে বিক্রি না হলেও পরে তা আরও বেশি দামে কিনে নেওয়ার কথা জানান ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান। এটি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীর্য় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া স্মারক।
এর আগে চলতি বছরের শুরুতে আরও এক অজি কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে। দাবানলে ক্ষতিগ্রস্থদের সহায়তায় ওই অর্থ দান করে দিয়েছিলেন এই কিংবদন্তি লেগস্পিনার।
যিনি এই টুপিটি কিনেছেন, তিনি জানিয়েছেন ব্র্যাডম্যানের মহিমা সারা বিশ্বেই উজ্জ্বল, সেই কারণেই তাঁর ব্যবহৃত টুপিটি আমি বিশ্বের বহু দেশে নিয়ে যাব দেখাতে।