Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সিডনিতে সিরাজরা বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন, মানল ক্রিকেট অস্ট্রেলিয়া

দ্য ওয়াল ব্যুরো: সিডনিতে তৃতীয় টেস্ট চলাকালীন ভারতের পেস বোলার মহম্মদ সিরাজ ও জশপ্রীৎ বুমরাহ বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনেছিলেন। পরপর দু’দিন এই অভিযোগ আনা হয়। ভারতের তরফে লিখিত অভিযোগও দায়ের করা হয়। অবশেষে তদন্তের পরে ক্রিকেট অস্ট্রে

সিডনিতে সিরাজরা বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন, মানল ক্রিকেট অস্ট্রেলিয়া

শেষ আপডেট: 27 January 2021 11:20

দ্য ওয়াল ব্যুরো: সিডনিতে তৃতীয় টেস্ট চলাকালীন ভারতের পেস বোলার মহম্মদ সিরাজ ও জশপ্রীৎ বুমরাহ বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনেছিলেন। পরপর দু’দিন এই অভিযোগ আনা হয়। ভারতের তরফে লিখিত অভিযোগও দায়ের করা হয়। অবশেষে তদন্তের পরে ক্রিকেট অস্ট্রেলিয়া মেনে নিল সিডনিতে ভারতীয় ক্রিকেটাররা বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছিলেন। সিডনিতে দ্বিতীয় ও তৃতীয় দিন সিরাজ ও বুমরাহকে গ্যালারি থেকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। ভারতের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তদন্তের পরে বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টিগ্রিটি ও সিকিউরিটি বিভাগের প্রধান সিন ক্যারল এই বিষয়ে মন্তব্য করেন। সিন বলেন, “সিডনিতে তৃতীয় টেস্ট চলাকালীন দর্শকদের ব্যবহার সম্পর্কিত রিপোর্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে জমা দেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এই বিষয়ে এখনও তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ, টিকিটের তথ্য ও দর্শকদের সঙ্গে কথা বলে সবটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। যারা ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যান্টি-হ্যারাসমেন্ট কোড ভেঙেছে তাদের বিরুদ্ধে নিউ সাউথ ওয়েলস পুলিশে অভিযোগ দায়ের করা হবে।” এদিন সিন আরও জানিয়েছেন, “ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে প্রমাণিত হয়েছে, তৃতীয় দিন ৮৬ ওভারের পরে ব্রিওঙ্গল স্ট্যান্ডে যে কয়েকজন দর্শককে সংবাদমাধ্যমে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যকারী হিসেবে দেখানো হয়েছিল তারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না। কিন্তু এই ধরনের কোনও ঘটনা ক্রিকেট অস্ট্রেলিয়া বরদাস্ত করবে না। বর্ডার-গাভাসকার ট্রফির আয়োজক হিসেবে ভারতীয় দলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।” সিডনি টেস্টের পরে মহম্মদ সিরাজ সাংবাদিক সম্মেলনে জানান, তাঁকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার পরে তিনি অধিনায়ক অজিঙ্ক্যা রাহানেকে সব কিছু বলেন। রাহানে দুই আম্পায়ারকে পুরোটা জানান। আম্পায়াররা বলেছিলেন, ভারত চাইলে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু তাঁরা সেটা চাননি। তাঁরা খেলার মানসিকতা বজায় রাখতে চেয়েছিলেন। কিন্তু মাঠে ভারতীয় ক্রিকেটারদের হেনস্থা করার অভিযোগ যে সত্যি তা মেনে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

```