Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মাঠেই জ্ঞান হারালেন ডেনমার্কের এরিকসেন, ম্যাচ স্থগিত, প্রার্থনা করছে ফুটবল বিশ্ব

দ্য ওয়াল ব্যুরো: ইউরো কাপের দ্বিতীয় দিনে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। প্রাথমিকভাবে হার্ট

মাঠেই জ্ঞান হারালেন ডেনমার্কের এরিকসেন, ম্যাচ স্থগিত, প্রার্থনা করছে ফুটবল বিশ্ব

শেষ আপডেট: 12 June 2021 18:03

দ্য ওয়াল ব্যুরো: ইউরো কাপের দ্বিতীয় দিনে ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন ডেনমার্কের তারকা মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানায়নি উয়েফা কিংবা ডেনমার্ক কর্তৃপক্ষ। তবে ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যেকার ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছেন আয়োজকরা। ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে। https://twitter.com/_javada/status/1403763406642028547 ঘটনা ম্যাচের ৪৩ মিনিটের সময়। ফিনল্যান্ডের আক্রমণভাগের সামনে একটি থ্রো-ইন পেয়েছিল ডেনমার্ক। কাছাকাছি থাকায় এরিকসেনের উদ্দেশ্যেই থ্রো-ইন করেন সতীর্থ খেলোয়াড়। কিন্তু সেই বল আর রিসিভ করতে পারেননি তিনি। https://twitter.com/Pilkington_11/status/1403768343543390216 থ্রো-ইন থেকে আসা বলটি গায়ে এসে লাগার আগেই জ্ঞান হারিয়ে নিথরভাবে মাটিতে আছড়ে পড়েন এরিকসেন। সঙ্গে সঙ্গে মেডিকেল টিমকে ডাকেন তাঁর সতীর্থ খেলোয়াড়রা। প্রাথমিকভাবে সিপিআর দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে মেডিকেল টিম। https://twitter.com/TheBadManTips/status/1403764069337899012 কিন্তু তাতে কোনও কাজ হয়নি। প্রায় দশ মিনিট ধরে সিপিআর ও অন্যান্য প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও জ্ঞান ফেরেনি এরিকসেনের। https://twitter.com/Goal_India/status/1403768763279765505 তাই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। তখন ডেনমার্কের খেলোয়াড় ও গ্যালারিতে থাকা দর্শকদের বেশিরভাগই কান্নায় ভেঙে পড়েন। এরিকসেনের জন্য প্রার্থনা শুরু করে দেয় ফুটবল বিশ্বের সব তারকা। তাঁর জন্য সারা দুনিয়া ছোট হয়ে গিয়েছিল। এরিকসেনের জন্য সারা মাঠের দর্শকরা মাঠের মধ্যেই প্রার্থনা শুরু করে দেন। সব ফুটবলাররা মাটিতে শুয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন।  

```