Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রোজভ্যালি ঘটনায় সিবিআই-র চিঠি ইস্টবেঙ্গলকে, নাম জড়াল কোষাধ্যক্ষের

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএলে ভাল ফর্মে নেই এস সি ইস্টবেঙ্গল। তালিকায় শেষ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তার মধ্যেই এবার অন্য বিতর্কে নাম জড়িয়ে গেল লাল হলুদের। রোজভ্যালি ঘটনায় সিবিআই-র চিঠি পেল ইস্টবেঙ্গল। চিঠিটি যদিও অনেক আগে দেওয়া হয়েছে,

রোজভ্যালি ঘটনায় সিবিআই-র চিঠি ইস্টবেঙ্গলকে, নাম জড়াল কোষাধ্যক্ষের

শেষ আপডেট: 13 February 2021 19:26

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএলে ভাল ফর্মে নেই এস সি ইস্টবেঙ্গল। তালিকায় শেষ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তার মধ্যেই এবার অন্য বিতর্কে নাম জড়িয়ে গেল লাল হলুদের। রোজভ্যালি ঘটনায় সিবিআই-র চিঠি পেল ইস্টবেঙ্গল। চিঠিটি যদিও অনেক আগে দেওয়া হয়েছে, কিন্তু সেটি ফাঁস হল এতদিন পরে। এই ঘটনায় নাম জড়িয়ে গিয়েছে ক্লাবের কোষাধ্যক্ষ দেবদাস সমাজদারের নাম। চিঠিতে তাঁর নাম উল্লেখ রয়েছে। সিবিআই প্রথম চিঠি দিয়েছিল ২৯ ডিসেম্বর, তার জবাব দেওয়ার কথা ছিল সাতদিনের মধ্যে। কিন্তু তার উত্তর না মেলায় ফের চিঠি দেওয়া হয় জানুয়ারির প্রথম সপ্তাহে। ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, দুটি চিঠিরই উত্তর দেওয়া হয়েছে। শনিবারই মামলা ছিল এটির, সেদিনই এই ঘটনা সামনে এসেছে। রোজভ্যালির অর্থ ক্লাবে এসেছে, এমনটি শোনা গিয়েছে। এর আগে সারদা কান্ডেও শীর্ষ কর্তা দেবব্রত সরকারের নাম জড়িয়ে গিয়েছিল। তিনি জেলেও ছিলেন অনেকদিন। এই ঘটনায় ইনভেস্টর শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ কঠোর মনোভাব নেবে বলে শোনা যাচ্ছে। তারা কোষাধ্যক্ষ পদ থেকে দেবদাসকে সরিয়ে দিতে পারে দ্রুত। জানা গিয়েছে, এমনকি তারা এও বলেছে এই বিষয়টি কোম্পানির বোর্ড সদস্যদের কাছে উত্থাপন করবে। এমনিতেই বিনিয়োগকারীদের সঙ্গে ক্লাবের সমস্যা চলছে চুক্তি সংক্রান্ত বিষয়ে। তার মধ্যে নয়া সমস্যা হাজির শতবর্ষে পা দেওয়া ক্লাবটিতে। এবার চিঠিটি এসেছে ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্তের নামে। রোজভ্যালি চিটফান্ডের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছে কিনা, সেটি খতিয়ে দেখা হবে সিবিআই-র তরফে। কেউ জড়িত থাকলে তাঁকেও কাঠগড়ায় দাঁড় করানো হবে।

```