Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ডিসেম্বরে শিল্ডে অনিশ্চিত দুই প্রধান, খেলবে মহামেডান, টুর্নামেন্টে থাকছে না জৈব সুরক্ষা বলয়

শুভ্র মুখোপাধ্যায় আইএফএ শিল্ড এবার জাঁকজমকহীন হতে চলেছে। কারণ ডিসেম্বরে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে কলকাতার দুই প্রধান এটিকে-মোহনবাগান ও শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল নাও খেলতে পারে। মঙ্গলবারই শেষদিন ছিল নাম জমা দেওয়ার, কিন্তু সেই অংশগ্

ডিসেম্বরে শিল্ডে অনিশ্চিত দুই প্রধান, খেলবে মহামেডান, টুর্নামেন্টে থাকছে না জৈব সুরক্ষা বলয়

শেষ আপডেট: 11 November 2020 09:19

শুভ্র মুখোপাধ্যায়

আইএফএ শিল্ড এবার জাঁকজমকহীন হতে চলেছে। কারণ ডিসেম্বরে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে কলকাতার দুই প্রধান এটিকে-মোহনবাগান ও শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল নাও খেলতে পারে। মঙ্গলবারই শেষদিন ছিল নাম জমা দেওয়ার, কিন্তু সেই অংশগ্রহণ নিয়ে কোনও উচ্চবাচ্য দেখাননি কলকাতার নামী দুই দলের কর্তারা। এরপরে দুই হেভিওয়েট দলের জন্য নিয়ম শিথিল হয় কিনা, সেটি দেখার। কিন্তু বর্তমানে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলে রেখেছেন, ‘‘আমরা প্রথমে ভেবেছিলাম আট দলের টুর্নামেন্ট করব ডিসেম্বরে। তাতে থাকবে আই লিগের চারটি দল ও চারটি কলকাতা প্রিমিয়ার লিগের। কিন্তু প্রিমিয়ার লিগের মোট ৮ দলই খেলবে বলে জানিয়েছে, সেই জন্যই আমাদের পরিকল্পনা একটু বদলে আটের বদলে ১২টি দল নিয়ে টুর্নামেন্ট করব ঠিক করেছি।’’ গত তিনবছর ধরে শিল্ড করা হয়েছে যুব ফুটবলারদের নিয়ে। ফের সিনিয়রদের নিয়ে টুর্নামেন্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণেই মোহনবাগান ও ইস্টবেঙ্গল খেলতে চাইছে না। তারা প্রধান লক্ষ্য করছে আইএসএল সহ দেশের প্রথমসারির টুর্নামেন্ট গুলি, তার মধ্যে শিল্ড নেই, সেই কারণেই তারা অংশ নিতে চাইছে না। লাল হলুদের এক কর্তা জানালেন, ‘‘আমরা ভেবেছিলাম শিল্ড হবে এবারও যুবদের নিয়ে। সেক্ষেত্রে আমরা রিজার্ভ বেঞ্চদের ফুটবলারদের দিয়ে খেলাতাম। কিন্তু আইএফএ বলছে সিনিয়রদের নিয়ে টুর্নামেন্ট হবে, তাই আমাদের সমস্যা রয়েছে।’’ মোহনবাগানেরও একই মত, তারা বলছে আমাদের প্রধান লক্ষ্য আইএসএল, আমরা শিল্ড নিয়ে ভাবছি না এই মুহূর্তে। মোটামুটি যে নামী দলগুলি খেলবে বলে জানিয়েছে, তাদের মধ্যে রয়েছে কলকাতার মহামেডান স্পোর্টিং, প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন পিয়ারলেস, আই লিগের দল বলতে সুদেভা এফসি, গোকুলাম এফসি, ইন্ডিয়ান অ্যারোজ। কোভিড পরিস্থিতির কারণেই বিদেশী দলকে আমন্ত্রন জানানো হচ্ছে না এবারও। যদিও বিশ্বস্তসূত্রে খবর পাওয়া গিয়েছে, কলকাতার দুটি নামী দল খেলবে না যেহেতু টুর্নামেন্ট কোনও জৈব সুরক্ষা বলয়ের মধ্যে হচ্ছে না। সেই কারণেই মোহনবাগান ও ইস্টবেঙ্গল সরে দাঁড়িয়েছে। সেটি তারা মুখে বলছে না, যুব লিগ হচ্ছে না, এই যুক্তিতে সরে দাঁড়াচ্ছে বলে খবর। এই নিয়ে আইএফএ সচিব বলেছেন, ‘‘জৈব সুরক্ষা বলয় না হলেও আমাদের টুর্নামেন্টে ফুটবলারদের তিনদিন পরে পরে কোভিড পরীক্ষা করা হবে, শুধু ফুটবলার নন, যারা এই টুর্নামেন্টের সঙ্গে যু্ক্ত, তাদের প্রত্যেকের, তাই ওটা কোনও বিষয় নয়।’’ টুর্নামেন্ট কবে ও কোথায় হবে, ঠিক হয়নি। সেটি শিল্ডের সাব কমিটি বসে ঠিক করবে। তবে মাঠে দর্শক থাকছে না, খেলা সরাসরি দেখা যাবে কলকাতা টিভিতে। এবার আইএফএ কলকাতা লিগ কোনওভাবেই করতে পারবে না, কারণ আর সময় নেই টুর্নামেন্ট করার। সেই কারণেই শিল্ডকে তারা গুরুত্ব সহকারে করতে চাইছে। কিন্তু কলকাতার দুই প্রধান না খেললে টুর্নামেন্টের জৌলুষ যে কিছুই থাকবে না, সেটি সহজেই অনুমেয়। তারওপর আগামী জানুয়ারিতে আই লিগ শুরু হয়ে যাবে, তাই শিল্ডকে পিছিয়ে দেওয়া যাবে না, এই সময়েই করতে হবে, তাই দ্রুত শুরু করতে চাইছে ঐতিহ্যবাহী শিল্ড।

```