Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আইপিএল থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার

দ্য ওয়াল ব্যুরোঃ আইপিএল শুরুর মুহূর্তেই বড় ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদের দলে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন দলের পেসার ভুবনেশ্বর কুমার। জানানো হয়েছে, এই মরসুমে আর দেখা যাবে না তাঁকে। টুর্নামেন্টের শুরুতেই এভাবে ভুবির চোট বড় ধাক্কা দে

আইপিএল থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার

শেষ আপডেট: 5 October 2020 14:26

দ্য ওয়াল ব্যুরোঃ আইপিএল শুরুর মুহূর্তেই বড় ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদের দলে। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন দলের পেসার ভুবনেশ্বর কুমার। জানানো হয়েছে, এই মরসুমে আর দেখা যাবে না তাঁকে। টুর্নামেন্টের শুরুতেই এভাবে ভুবির চোট বড় ধাক্কা দেবে হায়দরাবাদ দলে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সানরাইজার্স হায়দরাবাদের এক কর্তা জানিয়েছেন, ভুবনেশ্বর কুমার এই মরসুমে আর আইপিএলে অংশ নিতে পারবেন না। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। দলের অন্যতম সেরা পেসার ভুননেশ্বর কুমার। দলের বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দেন তিনি। তাই ভুবির না থাকা দলে বড় প্রভাব ফেলবে। কারণ মাঠে একটা বড় ভূমিকা নিতে দেখা যেত ভুবনেশ্বরকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ১৯ তম ওভারে বল করার শুরুতেই হ্যামস্ট্রিংয়ে চোট পান ভুবনেশ্বর কুমার। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন তিনি। মাঠে যান দলের ফিজিও। কিছুক্ষণ শুশ্রূষার পরে ফের একবার বল করার চেষ্টা করেন তিনি। কিন্তু পারেননি। মাঠ ছেড়ে উঠে যান তিনি। উঠে যাওয়ার সময় যথেষ্ট কষ্টে দেখা যাচ্ছিল ভুবিকে। ম্যাচের পরে অবশ্য এই বিষয়ে বিশেষ কিছু জানাননি দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, “আমি ঠিকমতো জানি না। দলের ফিজিওর সঙ্গে কথা বলতে হবে। আরও তথ্য পেলে তবেই এই বিষয়ে জানাতে পারব।” পরের দিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে ডেভিড ওয়ার্নার বলেন, দেখে মনে হচ্ছে কয়েকটা ম্যাচে আমরা ভুবিকে পাব না। কিন্তু তারপরেই জানা যায়, পুরো মরসুমেই পাওয়া যাবে না ভারতীয় এই পেসারকে। ভুবনেশ্বরের চোটের ইতিহাস কিন্তু নতুন নয়। এর আগেও অনেকবার চোট পেয়েছেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই গোড়ালির চোটে ভুগতে হয়েছে ভারতীয় দলের এই পেসারকে। এছাড়া কব্জির চোটও ভুগিয়েছে তাঁকে। আর তাই বলের গতিও আগের থেকে অনেক কমে গিয়েছে ভুবির। তার ফলে কয়েক বছর আগেও যেখানে ভারতীয় দলের প্রধান পেসার ছিলেন ভুবনেশ্বর, সেখান থেকে তাঁর জায়গাটা সরে গিয়েছে। বর্তমানে ভারতীয় দলে সুযোগ পেলেও সব ম্যাচে প্রথম একাদশে দেখা যায় না তাঁকে। তবে ভুবনেশ্বরের অভিজ্ঞতার জন্য আগামী অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেন তিনি। এখন এই চোটে কতদিন ভুবি মাঠের বাইরে থাকেন সেটাই দেখার।

```