Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ, ইতিহাস তৈরি বাংলার বাঘেদের

দ্য ওয়াল ব্যুরো: এটা যে হতে পারে সেটা হয়তো অতি বড় ক্রিকেট বোদ্ধাও ভাবেননি। ভারত ফাইনালে উঠতে পারে সেটা সবারই ধারণা ছিল। কিন্তু তাই বলে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, সেটা ভাবা যায়নি। অসম্ভবকে সম্ভব করলেন বাংলার বাঘেরা। ইতিহাস তৈরি

বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ, ইতিহাস তৈরি বাংলার বাঘেদের

শেষ আপডেট: 6 February 2020 17:31

দ্য ওয়াল ব্যুরো: এটা যে হতে পারে সেটা হয়তো অতি বড় ক্রিকেট বোদ্ধাও ভাবেননি। ভারত ফাইনালে উঠতে পারে সেটা সবারই ধারণা ছিল। কিন্তু তাই বলে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, সেটা ভাবা যায়নি। অসম্ভবকে সম্ভব করলেন বাংলার বাঘেরা। ইতিহাস তৈরি হল দক্ষিণ আফ্রিকায়। এদিন সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে বল নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। তাঁর সিদ্ধান্ত যে সঠিক সেটা প্রথম থেকেই বোঝা গেল। সকালের আবহাওয়ার ফায়দা তুললেন শরিফুল ইসলাম, শামিম হোসেন, রাকিবুল হাসানরা। বাংলাদেশি বোলারদের দাপটে একের পর এক উইকেট পড়তে থাকে কিউয়িদের। বড় পার্টনারশিপ হয়নি। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে কেবলমাত্র লিডস্টন ও হুইলার-গ্রিনল ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। লিডস্টন ৪৪ ও হুইলার-গ্রিনল ৭৫ রান করেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১১ তোলে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভাল হয়নি‌ বাংলাদেশের। দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান তাড়াতাড়ি আউট হয়ে যান। কিন্তু তাতে চাপে পড়েনি বাংলাদেশ। দায়িত্ব নিয়ে ব্যাট করলেন মেহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়। দুজনে মিলে পার্টনারশিপ গড়লেন। সাবলীলভাবে বাংলাদেশের রান এগিয়ে নিয়ে গেলেন তাঁরা। ৪০ রানের মাথায় হৃদয় আউট হলেও একদিকে টিকে ছিলেন মেহমুদুল। শাহাদাত হোসেনের সঙ্গে পার্টনারশিপ গড়েন তিনি। সেমিফাইনালে সেঞ্চুরি করলেন মেহমুদুল। ১০০ করেই অবশ্য আউট হতে যান তিনি। বাকি কাজটা করে দেন শাহাদাত। ৪৪.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। উইনিং স্ট্রোক মারেন অধিনায়ক আকবর আলি। শাহাদাত ৪০ করে অপরাজিত থাকেন। এদিনের জয়ের ফলে ফাইনালে এবার ভারত-বাংলাদেশ। রবিবার এই মাঠেই হবে ফাইনাল। একদিকে ভারতের সামনে রেকর্ড পঞ্চমবার ট্রফি জেতার সুযোগ। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। এখন দেখার রবিবার শেষ হাসি কে হাসে।

```