Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বলে স্যানিটাইজারের ব্যবহার, নিষিদ্ধ অস্ট্রেলীয় পেসার

দ্য ওয়াল ব্যুরো : করোনাকালে এক অদ্ভুত পরিস্থিতি। সাধারণ মানুষ থেকে সমাজের প্রতিটি স্তরে নানাবিধ সমস্যার মুখে সকলেই। তার মধ্যে ক্রিকেটারদের উদেশ্যে আইসিসি জানিয়ে দিয়েছে, কোনওভাবেই বোলাররা এবার থেকে বলে থুতু বা লালা লাগাতে পারবেন না। যদি সেটি

বলে স্যানিটাইজারের ব্যবহার, নিষিদ্ধ অস্ট্রেলীয় পেসার

শেষ আপডেট: 6 September 2020 10:46

দ্য ওয়াল ব্যুরো : করোনাকালে এক অদ্ভুত পরিস্থিতি। সাধারণ মানুষ থেকে সমাজের প্রতিটি স্তরে নানাবিধ সমস্যার মুখে সকলেই। তার মধ্যে ক্রিকেটারদের উদেশ্যে আইসিসি জানিয়ে দিয়েছে, কোনওভাবেই বোলাররা এবার থেকে বলে থুতু বা লালা লাগাতে পারবেন না। যদি সেটি ম্যাচ রেফারি কিংবা আম্পায়ারের চোখে পড়ে, তা হলে তাঁকে শাস্তি পেতে হবে। আর এবার ক্রিকেট মাঠে বোলার ধরা পড়লেন স্যানিটাইজার বলে ব্যবহার করছেন, এই অভিযোগে। কাউন্টি ক্রিকেটে অ্স্ট্রেলীয় পেসার মিচ ক্লেডনকে এই জন্য সাসেক্স নিষিদ্ধ করেছে। এখনও অ্স্ট্রেলিয়া জাতীয় দলে সুযোগ পাননি ক্লেডন। তবে কাউন্টি ক্রিকেটে বব উইলিস ট্রফির ম্যাচে মিডলসেক্সের বিরুদ্ধে মাঠে তিনি এই কাজটাই করেছেন। এমনি পকেটে স্যানিটাইজার রাখতে পারবেন ক্রিকেটাররা, কিন্তু সেটি যে বলে ব্যবহার করে সেটিকে চকচক করবেন ওই ক্রিকেটার, কেউই সেটি আঁচ পাননি। নিষিদ্ধ হওয়া এবং তদন্ত চলায় সারের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবেন না তিনি। তদন্ত চালাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাসেক্সের ওয়েবসাইটে জানানো হয়, মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে বলে হ্যান্ড স্যানিটাইজার মাখানোর অভিযোগ তুলেছে ইসিবি। এই জন্য বোলার মিচ ক্লেডনকে নিষিদ্ধ করা হল। এ নিয়ে আপাতত আর কোনও মন্তব্য করা যাচ্ছে না। ক্লেডনের জায়গায় ডেভিড ভিসেকে নিয়েছে সাসেক্স। এর আগে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে বলে ভুল করে লালা মাখিয়ে আলোচনায় এসেছিলেন ডম সিবলি। সিরিজে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বলে ভুলবশত লালা মাখান তিনি। প্রথমবার বলে সে যাত্রায় রক্ষা পেয়ে যান সিবলি। আইসিসি-র নিয়ম অনুযায়ী এক ইনিংসে একই ভুল দু’বার করলে বিপক্ষ দল পাঁচ পয়েন্ট পাবে। এমনকি সেই ক্রিকেটারকে নির্বাসিত হতে হবে। এমনিতেই বলে লাগানো যাবে না, এমনটাই জানানো হয়েছে বর্তমান অবস্থায়। সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন শরীরের ঘাম কিংবা মোমের প্রলেপ। কিন্তু কাউন্টি ক্রিকেট যে স্যানিটাইজার বিতর্ক চলে আসবে এক বোলারের হাত ধরে, সেটি কেউই কল্পনা করতে পারেননি।

```