Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফ্রান্স হারতেই গ্যালারিতে ঝামেলা, তুমুল ঝগড়া এমবাপের বাবা ও আদ্রিয়ানের মায়ের

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দলের হার খুবই কষ্টকর যে কোনও দেশের কাছে। আর যে সব দেশ ফুটবলের মহাশক্তিধর, তাদের কাছে মেগা মঞ্চে বিদায় মানে প্রিয়জন হারানোর মতোই শোকের বিষয়। বুখারেস্টের ন্যাশনাল এরেনায় যখন সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারের থ্রিলারে

ফ্রান্স হারতেই গ্যালারিতে ঝামেলা, তুমুল ঝগড়া এমবাপের বাবা ও আদ্রিয়ানের মায়ের

শেষ আপডেট: 30 June 2021 15:21

দ্য ওয়াল ব্যুরো: জাতীয় দলের হার খুবই কষ্টকর যে কোনও দেশের কাছে। আর যে সব দেশ ফুটবলের মহাশক্তিধর, তাদের কাছে মেগা মঞ্চে বিদায় মানে প্রিয়জন হারানোর মতোই শোকের বিষয়। বুখারেস্টের ন্যাশনাল এরেনায় যখন সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারের থ্রিলারে হেরে যাচ্ছে বর্তমান বিশ্বকাপজয়ী ফ্রান্স, তখন গ্যালারিতে চলছিল অন্য এক কাহিনী। ফ্রান্সের দুই ফুটবলার কিলিয়ান এমবাপের বাবা এবং আরও এক মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওটের মা খেলা দেখছিলেন গ্যালারিতে বসে। এ সময় হঠাৎই দু’জনের মধ্যে ঝগড়া বেধে যায়। যা এখন রীতিমত আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আদ্রিয়ানের মা ভেরোনিক, যিনি আবার আদ্রিয়ানের এজেন্টও বটে, তিনি এমবাপের বাবা উইলফ্রেড এমবাপেকে বেশ উত্তেজিত গলায় বলেছেন, ‘‘আপনার নামী পুত্র যেন আর ফ্রান্সের হয়ে না খেলে, ওর ব্যবহারটা একটু ভাল করতে বলুন। ও খুবই অভদ্র।’’ এই শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন এমবাপের বাবা। তিনি আবার পালটা ওই মহিলাকে জানান, ‘‘আপনি নিজের ছেলের ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবুন, আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না।’’ এই ঝগড়ায় ঠিক ছিল, কিন্তু তারপরেই দু’জনেই দু’জনের দিকে চড়াও হন। আশপাশের মানুষরা তাঁদের শান্ত করেন। এই বিষয়টি দুই পুত্রের কানেও গিয়েছে। শুধু তাই নয়, দু’জনের ঝগড়া এবং উত্তপ্ত বাক্য বিনিময় অনেক দুর থেকেও শোনা গিয়েছে। তবে সেদিন শুধুমাত্র এমবাপের বাবার সঙ্গেই নয়, মিসেস রাবিয়টের ঝগড়া লেগেছিলেন পল পোগবার পরিবারের সঙ্গেও। ৯১ মিনিটে যখন সুইজারল্যান্ড তৃতীয় গোল দিয়ে ফেলেছিল, ওই সময় পোগবা একটি বল ক্লিয়ার করতে ব্যর্থ হন, সেই বলটি পেয়ে বিপক্ষ দল গোল করেছিল। এরপরই পোগবার নামে নানা মন্তব্য করতে থাকেন আদ্রিয়ানের মা। পোগবার ভাই তাঁকে শান্ত হতে বললেও তিনি কথা চালিয়ে গিয়েছেন। এমনকি মাঠের ওই ঘটনা দেখতে পান ফ্রান্স কোচ দেঁশাও, তিনি নিরাপত্তারক্ষীদের মাধ্যমে তাঁদের শান্ত হয়ে খেলা দেখতে বলেন।    

```