Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

১২ বছরেই গ্র্যান্ডমাস্টার, সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বরেকর্ড ভারতের অভিমন্যুর

দ্য ওয়াল ব্যুরো: এও কি সম্ভব? ১২ বছর বয়সেই দাবার তিনটি আইএম নর্ম (আন্তর্জাতিক মাস্টার) পূর্ণ করে গ্র্যান্ডমাস্টার হয়ে গেল ভারতের অভিমন্যু মিশ্র। এই বিস্ময় কিশোরের পরিবার থাকে আমেরিকার নিউ জার্সিতে। তারা প্রবাসী ভারতীয়, হাঙ্গেরিতে একটি দা

১২ বছরেই গ্র্যান্ডমাস্টার, সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বরেকর্ড ভারতের অভিমন্যুর

শেষ আপডেট: 30 June 2021 21:25

দ্য ওয়াল ব্যুরো: এও কি সম্ভব? ১২ বছর বয়সেই দাবার তিনটি আইএম নর্ম (আন্তর্জাতিক মাস্টার) পূর্ণ করে গ্র্যান্ডমাস্টার হয়ে গেল ভারতের অভিমন্যু মিশ্র। এই বিস্ময় কিশোরের পরিবার থাকে আমেরিকার নিউ জার্সিতে। তারা প্রবাসী ভারতীয়, হাঙ্গেরিতে একটি দাবা রেটিং টুর্নামেন্টে তিনটি আইএম নর্ম পূর্ণ করেছে বুধবারই। ২৫০০ এলো রেটিংও সম্পূর্ণ করেছে সে। দাবার এই বিস্ময় প্রতিভা শেষ রাউন্ডে হারায় স্বদেশের লুকা মেন্ডোজাকে। অভিমন্যু খেলেছে কালো ঘুঁটি নিয়ে। দাবায় বিশ্বরেকর্ড গড়ে এই কিশোর ভেঙেছেন রাশিয়ার সের্গেই কার্জাকিনের রেকর্ড। কার্জাকিন ১২ বছর সাত মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। এতদিন পর্যন্ত বিশ্বে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ জিএম। সেই নজির ভেঙে দিল অভিমন্যু। সে মাত্র ১২ বছর চার মাস ২৫ দিন বয়সে এই মহানজির গড়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। অভিমন্যু তার বাবার সঙ্গে দীর্ঘদিন হাঙ্গেরির বুদাপেস্টে পড়ে থেকে একের পর এক টুর্নামেন্ট খেলেছে। শুধু খেললেই হবে না, তার জন্য অত্যাধুনিক প্রশিক্ষণ নিয়েছে, পড়াশুনোও করেছে। সোচিতে ফিডে ওয়ার্ল্ড কাপ দাবায় অংশ নিয়েও ভাল ফল করেছিল। হাঙ্গেরির সের্গেই কার্জাকিন, যাঁর রেকর্ড ভাঙল অভিমন্যু। বাড়িতে তো বটেই, দাবা মহলে তাকে ‘অভি’ বলে ডাকে সবাই। যার রেকর্ড ভাঙল এই একরত্তি ছেলেটি, সেই কার্জাকিনের বয়স বর্তমানে ১৯ বছর। তিনি এদিন চেজ ডট কম ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, ‘‘আমার মন খারাপ হয়ে গিয়েছে আমার এতদিনের নজির কেউ ভেঙে দিল। সাতবছর এই রেকর্ড অক্ষত ছিল। তবে এও ঠিক রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আমি অভিকে শুভেচ্ছা জানাতে চাই। আগামী দিনে আরও ভাল করুক, আরও রেকর্ড গড়ুক।’’ হাঙ্গেরিতে গ্যারি কাসপারভের (বাঁদিক থেকে চতুর্থ) সঙ্গে অভি (বাঁদিক থেকে ষষ্ঠ)। কার্জাকিন আরও বলেছেন, ‘‘গত কয়েকবছর ধরে শুনে আসছিলাম আরও এক ভারতীয় আমার রেকর্ড ভেঙে দেবে কম বয়সে জিএম হয়ে, সেটি অনেক পরে হল, এটাই আমার পক্ষে স্বস্তির। তবে অভি দারুণ প্রতিভা, ঠিকভাবে এগোলে আরও অনেক বিস্ময় অপেক্ষা করছে আমাদের জন্য।’’ অভিমন্যু নিজেও খুব নার্ভাস এই নজির গড়েছে বলে। সে শুধু তার বাবাকে দেখিয়ে দিয়েছে কথা বলার জন্য। গত দু’বছর আগে হাঙ্গেরিতেই দাবার কিংবদন্তি প্রাক্তন বিশ্ব সেরা গ্যারি কাসপারভের সঙ্গে দেখা হয়েছিল অভির। সেইসময়ই একটা টুর্নামেন্টে এই ভারতীয় কিশোরের খেলা দেখে কাসপারভ বলেছিলেন, এই ছেলে অনেকদূর যাবে। দু’বছরের মধ্যেই সেই ভবিষ্যৎবানী মিলিয়ে দিল এই কিশোর প্রতিভা।

```