Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুরীর সমুদ্রে উল্টে গেল স্পিডবোট, কোনও রকমে প্রাণে বাঁচলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

উত্তাল সমুদ্রে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে গিয়ে আচমকাই উল্টে যায় স্পিডবোট। কোনও রকমে প্রাণে বাঁচেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা-বউদি। 

পুরীর সমুদ্রে উল্টে গেল স্পিডবোট, কোনও রকমে প্রাণে বাঁচলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

পুরীর উত্তাল সমুদ্রে ডুবতে ডুবতে বাঁচলেন স্নেহাশিস

শেষ আপডেট: 26 May 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় (Snehasish Ganguly)। রোববার ছুটি কাটাতে স্ত্রী অর্পিতার সঙ্গে পুরী গিয়েছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) সভাপতি।

উত্তাল সমুদ্রে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে গিয়ে আচমকাই উল্টে যায় স্পিডবোট (Speed Boat)। কোনও রকমে প্রাণে বাঁচেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দাদা-বউদি। স্নেহাশিসের স্ত্রীর অভিযোগ, স্পিডবোটটি যথেষ্ট হালকা ছিল, যে কারণে খুব বেশি যাত্রীর ভার নিতে না পারার কারণেই বোটটি উল্টে যায়।

ঘটনার সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, উত্তাল সমুদ্রের জলে হাবুডুবু খাচ্ছেন স্নেহাশিস-অর্পিতা। নুলিয়ারা একটি রবারের টিউব এগিয়ে দিয়ে দু'জনকে কোনও রকমে উদ্ধার করেন।

সেই সময়ের কথা বলতে গিয়ে স্নেহাশিসপত্নি জানান, সমুদ্রের ঢেউ ছিল উত্তাল। স্পিডবোটে ১০ জনের ভার নেওয়ার ক্ষমতা ছিল। কিন্তু, বাড়তি টাকার লোভে আরও ৩-৪ জনকে বোটে তোলা হয়। অভিযোগ, আপত্তি জানালেও বোট অপারেটররা বলেন ভয়ের কোনও কারণ নেই।'


```