
গোলের পর উচ্ছ্বাস স্পেন অধিনায়ক মোরাতার
শেষ আপডেট: 15 June 2024 23:33
দ্য ওয়াল ব্যুরো: ম্যাচটি খেলতে নামার আগে দুই দলই হয়তো গত বছরের নেশন লিগ ফাইনালের কথা মনে করছিল। এক দল চাইছিল সেই ফলের পুনরাবৃত্তি হোক। অন্য দলের মাথায় ছিল বদলার চিন্তা। কিন্তু ইউরো কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ইতিহাসই ফিরিয়ে আনল স্পেন। লুকা মদ্রিচের আবার হারাল তারা।
গত বিশ্বকাপে ব্যর্থতার পর স্পেনের খেলার ধরন নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কোচের পদ থেকেও সরে গেছেন লুই এনরিকে। তাঁর জায়গায় লুইস দে লা ফুয়েন্তে আসেন কোচ হন। আর এসেই দলকে নেশনস লিগ জেতান এই ক্রোয়েশিয়াকে হারিয়েই। সেই দিক থেকে শনিবারের ম্যাচ 'জবাব দেওয়ার ম্যাচ' ছিল মদ্রিচদের। কিন্তু সেটা দেওয়া হল না। ৩-০ গোলে হারল তারা।
স্পেনের হয়ে প্রথম গোল করেন দলের অধিনায়ক আলভারো মোরাতা। তাঁর ফর্ম নিয়ে সবসময়ই একটা প্রশ্নচিহ্ন থাকে। তবে এই ম্যাচে গোলের খাতা তিনি খুলেছেন। ২৯ মিনিটে তাঁর গোলের পর ৩২ মিনিটেই আবার গোল করে স্পেন। এবার ক্রোটদের জালে বল জড়ান ফাবিয়ান রুইজ। বাঁ পায়ের শটে অনবদ্য গোল করেন তিনি। প্রথমার্ধের শেষের মুহূর্তে স্পেনের হয়ে তৃতীয় গোল করেন ড্যানি কার্ভাহাল।
এই ম্যাচের শুরু থেকেই প্রভাব ছিল স্প্যানিশ আর্মাডার। যে খেলার ধরন নিয়ে, অতিরিক্ত পাস খেলা নিয়ে এত সমালোচনা, তা থেকে অনেকটাই সরে এসেছে স্পেন। তিকিতাকার ছন্দ থাকলেও পাসিংয়ের গতি এবং গোল করার তাগিদ আরও বেড়েছে এই টিমের। নতুন কোচ যে অন্যরকম ভাবনাচিন্তা করেছেন তা স্পেনের খেলা দেখলেই বোঝা যায়।
বিশেষ করে যদি একজন প্লেয়ারের কথা বলতে হয় তাহলে বলতে হবে হবে স্পেনের ১৬ বছরের লামিনে ইয়ামালের। ইতিমধ্যেই বার্সেলোনা ভক্তদের নয়নের মণি তিনি। আর জর্জিয়ার বিরুদ্ধে গোল করে দেশের সর্বকনিষ্ঠ ফুটবলারও। এই ম্যাচ গোল না পেলেও উইং ধরে তার খেলা চোখ জুড়োবে।
ক্রোয়েশিয়ার অবশ্য এই ম্যাচে বিশেষ কিছু করার ছিল না। তবুও মাঝে মধ্যে আক্রমণ উঠে এসেছে তারা। কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি। এদিকে দ্বিতীয়ার্ধে একবার পেনাল্টি পেয়েছিল ক্রোয়েশিয়া। স্পেনের গোলকিপার তা সেভ দিয়েছিলেন বটে কিন্তু রিটার্ন শটে তা গোল হয়। তবে 'এনক্রোচমেন্ট' হওয়ায় অবশেষে সেই গোল বাতিল হয়।
ইউরো কাপ ২০২৪-এর এটাই 'গ্রুপ অফ ডেথ'। স্পেন, ক্রোয়েশিয়া ছাড়াও গ্রুপে আছে ইতালি এবং আলবেনিয়া। সেক্ষেত্রে বলা যায়, প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে নিল মোরাতা, রদ্রিরা।