Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সেই মারিনের কাছেই হার, রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হলো সিন্ধুকে

দ্য ওয়াল ব্যুরো: পারলেন না পিভি সিন্ধু। সেই ক্যারোলিনা মারিনের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্লকে। চিনের নানঝিংয়ে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন স্প্যানিশ তারকা ও দ

সেই মারিনের কাছেই হার, রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হলো সিন্ধুকে

শেষ আপডেট: 5 August 2018 09:37

দ্য ওয়াল ব্যুরো: পারলেন না পিভি সিন্ধু। সেই ক্যারোলিনা মারিনের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্লকে। চিনের নানঝিংয়ে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন স্প্যানিশ তারকা ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন এবং ভারতীয় ব্যাডমিন্টনের মুখ পুসরলা ভেঙ্কটপতি সিন্ধু। সিন্ধুর কাছে সুযোগ ছিল অলিম্পিকের ফাইনালে এই মারিনের কাছে হারের বদলা নেওয়ার। প্রথম সেটে শুরুটাও সেরকমই করেছিলেন সিন্ধু। একের পর এক প্লেসিংয়ে তুলে নিচ্ছিলেন পয়েন্ট। নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না মারিন। একটা সময় ৯-৪ পয়েন্টে এগিয়ে যান সিন্ধু। তারপরেই নিজের ছন্দ পেলেন মারিন। বাঁ হাতি হওয়ায় কোর্টের অ্যাঙ্গল ব্যবহার করে পয়েন্ট তুলতে লাগলেন। শেষ মুহূর্তে স্নায়ুর চাপ বজায় রেখে ২১-১৯ পয়েন্টে প্রথম সেট জিতে নেন মারিন। দ্বিতীয় সেটে সিন্ধুকে দাঁড়ানোর জায়গা দিলেন না। লম্বা লম্বা র‍্যালি খেলে ক্লান্ত করলেন সিন্ধুকে। বাধ্য করলেন ঝুঁকির শট নিতে। আর সেই ফাঁদে পা দিয়ে আর ফিরতে পারলেন না সিন্ধু। সহজেই ২১-১০ পয়েন্টে দ্বিতীয় সেট জিতে চ্যাম্পিয়ন হলেন মারিন। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হলো সিন্ধুকে। কিন্তু কেন বারবার ফাইনালে এসে মারিনের কাছেই হারতে হয় সিন্ধুকে। মারিন বধের কি কোনও টোটকা এখনও খুঁজে পাননি সিন্ধু ও তাঁর কোচ পুলেল্লা গোপীচাঁদ। বিশ্লেষকরা বলছেন সিন্ধু কয়েক বছরে নিজের খেলায় অনেক উন্নতি করলেও যেখানে পিছিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে তাঁর ফিটনেস। আর তাঁর এই দুর্বলতাকে কাজে লাগিয়েই লম্বা র‍্যালি খেলে ম্যাচ বের করে নিয়ে যাচ্ছেন মারিন। অলিম্পিকেও সেটাই হয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখা গেল প্রথম সেট ভালো খেললেও দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারলেন না সিন্ধু।

```