Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ফের প্রথম রাউন্ডে হেরে গেলেন সিন্ধু! হংকং ওপেন থেকে অপ্রত্যাশিত বিদায়, উজ্জ্বল কিরণ-লক্ষ্য

মহিলাদের সিঙ্গলসে আক্ষেপ থাকলেও পুরুষদের সিঙ্গলস হতাশ করেনি। কিরণ জর্জ দুর্দান্ত জয়ের সুবাদে উঠলেন দ্বিতীয় রাউন্ডে।

ফের প্রথম রাউন্ডে হেরে গেলেন সিন্ধু! হংকং ওপেন থেকে অপ্রত্যাশিত বিদায়, উজ্জ্বল কিরণ-লক্ষ্য

পিভি সিন্ধু

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 September 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: পি ভি সিন্ধুর (PV Sindhu) কাছে চলতি বছরটা ঠিক যেন সাফল্য-ব্যর্থতার রোলারকোস্টার। প্যারিস বিশ্বচ্যাম্পিয়নশিপে (BWF World Championships 2025) দারুণ পারফরম্যান্স। দ্বিতীয় রাউন্ডে বিশ্বের দুই নম্বর ওয়াং ঝি ই-কে (Wang Zhi Yi) দুমড়ে দেন। কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুম ওয়ার্দানির (Putri Kusuma Wardani) কাছে হেরে গেলেও লড়াই টেনে নিয়ে যান শেষ পর্যন্ত।

এটা আলোর দিক। মনে হয়েছিল, হয়তো পুরনো ছন্দে ফিরছেন ভারতের ব্যাডমিন্টন তারকা। কিন্তু এর উলটোপিঠেই বিস্তর অন্ধকার। যা আরও ঘন হল হংকং ওপেনে (Hong Kong Open Super 500)। বুধবার ডেনমার্কের লাইনে ক্রিস্টোফারসেনের (Line Christophersen) বিরুদ্ধে খেলতে নেমে ২১-১৫, ১৬-২১, ১৯-২১ গেমে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন সিন্ধু। ৫৮ মিনিটের ম্যাচ। এর আগে পাঁচবার মুখোমুখি লড়াইয়ে সবকটিতে জিতেছিলেন। এই প্রথম হারের স্বাদ পেলেন। চলতি মরশুমে ছ’বার ‘রাউন্ড অব ৩২’ থেকে ছিটকে যাওয়া সিন্ধুর ধারাবাহিকতা নিয়ে অনেক সওয়াল তুলে দিল।

মহিলাদের সিঙ্গলসে আক্ষেপ থাকলেও পুরুষদের সিঙ্গলস হতাশ করেনি। কিরণ জর্জ (Kiran George) দুর্দান্ত জয়ের সুবাদে উঠলেন দ্বিতীয় রাউন্ডে। যোগ্যতা পর্বে টানা দু’টি ম্যাচ জেতার পর মূল ড্র-তে সিঙ্গাপুরের জেসন তেহকে (Jian Heng Jason Teh) ২১-১৬, ২১-১১ গেমে উড়িয়ে দিলেন মাত্র ৩৪ মিনিটে। আগের দিন মালয়েশিয়ার চিয়াম জুন ওয়েই (Cheam June Wei) আর ভারতীয় সতীর্থ এস শঙ্কর মুথুসামিকে হারিয়ে ঢুকেছিলেন মূল পর্বে।

পাশাপাশি লক্ষ্য সেন (Lakshya Sen) খেললেন ম্যারাথন ম্যাচ। চাইনিজ তাইপের ওয়াং জু ওয়েইকে (Wang Tzu Wei) হারালেন ২২-২০, ১৬-২১, ২১-১৫ গেমে। সময় লেগেছে ৭৩ মিনিট। জাতীয় দলের আরেক অভিজ্ঞ মুখ, এইচ এস প্রণয় (HS Prannoy) দেখালেন ক্লাস। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকা চীনের লু গুয়াং জুকে (Lu Guang Zu) পরাস্ত করলেন ২১-১৭, ২১-১৪ গেমে, মাত্র ৪৪ মিনিটে।

এই দুই খেলোয়াড়ের লড়াই সাধারণত তিন গেমে গড়ায়। আগের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছিলেন লু। অথচ প্রণয় এবার একেবারে গোড়া থেকে দাপট দেখালেন। প্যারিসে আভাস দেন, অবসর খুব দূরে নয়। কিন্তু বুধবার প্রমাণ করলেন, বয়স কোনও বাধা নয়। চাইলেই তরুণদের সঙ্গে সমানে টক্কর দিতে পারেন। এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার মুখোমুখি জাতীয় সতীর্থ লক্ষ্য সেন। আগের বছর প্যারিসে যিনি সহজেই হারিয়েছিলেন অসুস্থ প্রণয়কে। এবার নবম সাক্ষাতে কী হয়, সেটাই দেখার।

ডাবলস বিভাগে যদিও ভারতীয় শিবিরে হতাশা। মিক্সড ডাবলসে ধ্রুব কপিলা–তনিশা ক্রাস্তো (Dhruv Kapila–Tanisha Crasto) হেরে গেলেন চাইনিজ তাইপের জুটি চেন চেং কুয়ান–হসু ইয়িন হুইয়ের (Chen Cheng Kuan–Hsu Yin-Hui) কাছে, ১৬-২১, ১১-২১ গেমে। তবে মহিলা ডাবলসে জিতলেন ঋতুপর্ণা–শ্বেতপর্ণা পণ্ডা (Rutaparna–Swetaparna Panda)। হংকংয়ের প্যাং–ওয়ং জুটিকে পরাজিত করলেন ২১-১৭, ২১-৯ গেমে, মাত্র ২৮ মিনিটে।

আগের দিন খুশির খবর দিয়েছিলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি–চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy–Chirag Shetty)। বিশ্বচ্যাম্পিয়নশিপে সাফল্যের রেশ টেনে হংকং ওপেনেও জয় দিয়ে শুরু করেছেন। চাইনিজ তাইপের চিউ সিয়াং চিয়ে–ওয়াং চি লিনকে হারালেন ২১-১৩, ১৮-২১, ২১-১০ গেমে।

কোয়ালিফায়ারে নজর কাড়েন তরুণ তারুণ মান্নেপল্লি (Tharun Mannepalli)। প্রথম রাউন্ডে প্রাক্তন এক নম্বর কিদম্বি শ্রীকান্তকে (Kidambi Srikanth) হারালেন ২৮-২৬, ২১-১৩ গেমে। তবে পরের ম্যাচে ছিটকে যান। পরাস্ত করেন মালয়েশিয়ার চতুর্থ বাছাই জাস্টিন হো (Justin Hoh)।


```