Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Shikhar-Sophie: সোফির সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু শিখরের, আয়ারল্যান্ডের মেয়ে এখন ভারতের বধূ

দীর্ঘদিনের প্রেমিকা সোফির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। কাছের মানুষদের সাক্ষী রেখেই জীবনের দ্বিতীয় ইনিংসে পা বাড়ালেন শিখর (Shikhar Dhawan)।

Shikhar-Sophie: সোফির সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু শিখরের, আয়ারল্যান্ডের মেয়ে এখন ভারতের বধূ

শিখর ধাওয়ান-সোফি শাইন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 February 2026 10:13

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিনের প্রেমিকা সোফি শাইনের (Sophie Shine) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। কাছের মানুষদের সাক্ষী রেখেই জীবনের দ্বিতীয় ইনিংসে পা বাড়ালেন শিখর (Shikhar Dhawan)।

শিখর ও সোফির সম্পর্ক নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে গুঞ্জন চলছিল। গত বছর মে মাসে প্রকাশ্যে তাঁরা সম্পর্কের কথা স্বীকার করেন। পরে দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে দু'জনকে একসঙ্গে দেখা যায়। বিভিন্ন সাক্ষাৎকারে শিখর ইঙ্গিতও দিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বার প্রেম খুঁজে পেয়েছেন।

শিখর আর সোফির বিয়ের (Shikhar Dhawan marries girlfriend Sophie Shine) ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন ক্রিকেটারের বন্ধু এবং ভারতীয় ক্রিকেট দলের সদস্য যুজবেন্দ্র চহল (India cricketer Yuzvendra Chahal)। ইনস্টাগ্রামে তিনি নবদম্পতির ছবি দিয়ে ক্যাপশন লিখেছেন, 'মেরে ইয়ার কি শাদি হে' (Mere Yaar Ki Shaadi Hai)।

কে এই সোফি শাইন?

আয়ারল্যান্ডের মেয়ে সোফি শাইন পেশায় একজন প্রোডাক্ট কনসালট্যান্ট। তিনি বর্তমানে মার্কিন আর্থিক পরিষেবা সংস্থা Northern Trust Corporation–এ সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট (Product Consultant) পদে রয়েছেন।  Limerick Institute of Technology থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টের পড়াশোনা করেছেন।

গায়ের হলুদের সাজেও বিশেষ নজর কেড়েছিলেন শিখর-সোফি (Shikhar Dhawan-Sophie Shine)। লাল ও সোনালি রঙের কম্বিনেশনের লেহেঙ্গায় সোফি একেবারে খাঁটি ভারতীয় কনে।

লাল লেহেঙ্গার উপর সোনালি বুটি ও সমৃদ্ধ কারুকার্য করা বর্ডার, এর সঙ্গে ছিল ঝলমলে সোনালি 'কালিরা', যা উত্তর ভারতীয় কনের সাজে একেবারে অপরিহার্য এবং ঐতিহ্যবাহী মাংটিকা বা টিকলি। আধুনিক সৌন্দর্য ও ভারতীয় ঐতিহ্যের এক নিখুঁত মেলবন্ধন তৈরি হয়েছিল তাঁর পুরো সাজে।

বিয়ের নানা অনুষ্ঠানে একাধিক স্টাইলিশ উপস্থিতিতে নজর কেড়েছেন এই জুটি। কয়েকদিন আগেই তারকাখচিত সঙ্গীত অনুষ্ঠানে ঝলমলে মেটালিক লেহেঙ্গায় সকলের দৃষ্টি কাড়েন সোফি। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সঙ্গে সারা রাত নাচে-গানে মেতেছিলেন দু’জনেই। 

শিখর ধাওয়ানের ব্যক্তিগত জীবনে ঝড় পেরিয়ে নতুন সূচনা

এটি শিখরের দ্বিতীয় বিয়ে। ২০২৩ সালের শেষের দিকেই প্রথম স্ত্রী আয়েশা মুখার্জীর (Aesha Mukherjee) সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। ১১ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তাঁরা। প্রথম পক্ষের দুই সন্তানকে সঙ্গে নিয়েই ক্রিকেটারের সঙ্গে ঘর বেঁধেছিলেন আয়েশা। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে।

ডিভোর্সের পর জানা গেছিল, আয়েশা তিন সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছিলেন। নিজের ছেলের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারেননি শিখর।

দিল্লি হাইকোর্টও (Delhi High Court) এই মামলায় বলেছিল, 'শিখর ধাওয়ান দীর্ঘদিন মানসিক চাপে ভুগেছেন। ছেলে দূরে থাকায় আরও কষ্ট পেয়েছেন।' এরপর শিখরকে কেবল দেখা করা এবং ভিডিও কলে ছেলের সঙ্গে কথা বোলার অনুমতি দিয়েছিল।

তবে তিনি জানিয়েছিলেন, আয়েশা তাঁকে সব প্ল্যাটফর্ম থেকেই ব্লক করে দিয়েছেন। ফলে ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। 


```