Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

প্যারা গেমসে ইতিহাস, সোনা পেলেন ভারতের নীরজ, শরথরা

এশিয়ান গেমসের মতো চিনে প্যারা গেমসেও ভারতের জয়জয়কার

প্যারা গেমসে ইতিহাস, সোনা পেলেন ভারতের নীরজ, শরথরা

শেষ আপডেট: 24 October 2023 18:51

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের মতো চিনে প্যারা গেমসেও ভারতের জয়জয়কার। মোট ২০টির বেশি পদক পেয়ে গিয়েছেন দেশের অ্যাথলিটরা।

এদিন যেমন জ্যাভলিন থ্রোতে সোনা পেলেন নীরজ যাদব। এদিকে, শরথ মাকানহালিরা। ৫০০০ মিটার দৌড়ে সোনা নিয়ে এসেছেন। তিনি সময় নিয়েছেন ২.১৯.৯০সেঃ।

পাশাপাশি জ্যাভলিনে আবার রুপো পান ভারতের যোগেশ কাঠুনিয়ারা। এবার প্যারা গেমসেও ভারতের সাফল্য প্রশ্নাতিত। দারুণ পারফরম্যান্স করছেন অ্যাথলিটরা।

গতদিনই এশিয়ান প্যারা গেমসে ভারতের নিশাদ কুমার সোনা পেয়েছিলেন হাই জাম্পে। চতুর্থ এশিয়ান প্যারা গেমস শুরু হয়েছে চিনে। এই মেগা আসরে নতুন এশীয় রেকর্ডও গড়লেন নিশাদ। ২.০২ মিটার লাফিয়ে তাঁর নিকটবর্তী প্রতিপক্ষ চিনের হাংজি চেনকে হারিয়ে সোনা পেয়েছেন।

চিনের ওই অ্যাথলিট ১.৯৪ মিটার লাফিয়ে রুপো পেয়েছেন। একই মিটার লাফিয়ে ভারতের রাম পালও রানার্স হয়েছেন। প্যারা গেমসের অন্য ইভেন্টে ভারতের মনু ঘাঙ্গাস ছেলেদের শট পুট এফ-১১ ফাইনালে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। মনু তাঁর কেরিয়ারের সেরা ১২.৩৩ মিটার ছুড়ে এই রেকর্ড গড়লেন। ওই একই ইভেন্টে ইরানের আমির হোসেন ১৩.৯২ মিটার ছুড়ে সোনা পেলেন।

সম্প্রতি চিনের গুয়াংজুতে এশিয়ান গেমস শেষ হয়েছে। ওই আসরে ভারত মোট ১০৭টি পদক পেয়েছে। এর আগে এশিয়ান গেমসে এত ভাল নজির দেখাতে পারেননি অ্যাথলিটরা। ইতিমধ্যেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাথলিটদের সঙ্গে চা-চক্রে মিলিতও হয়েছেন।


```